Dhaka ০৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাত কার্যদিবসের মধ্যে ৪১ হাজার শিক্ষকের তথ্য পাঠাতে নির্দেশ

Reporter Name
  • Update Time : ০৬:৩৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৫ Time View

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত ৪১ হাজার ৬২৭ জন শিক্ষকের বিস্তারিত তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ২০২৫ সালে এসব শিক্ষককে নিয়োগের জন্য সুপারিশ করে।

জরুরি ভিত্তিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে এ সংক্রান্ত তথ্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-২ শাখা থেকে আজ রোববার (১ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে একটি তাগিদপত্র পাঠানো হয়। মন্ত্রণালয়ের উপসচিব হুরে জান্নাত স্বাক্ষরিত ওই পত্রে জানানো হয়, ৬ষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় এসব শিক্ষককে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করা হয়েছিল।

পত্রে বলা হয়েছে, সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে কতজন ইতোমধ্যে কর্মস্থলে যোগদান করেছেন এবং কতজন যোগদান করতে না পারার কারণে পরবর্তী পদায়ন সম্ভব হয়নি—তা নির্ভুলভাবে নির্ধারণ করতেই এ তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এছাড়া যোগদানের ক্ষেত্রে কোনো প্রশাসনিক জটিলতা রয়েছে কি না এবং কতজন শিক্ষক এখনো এমপিওভুক্ত হতে পারেননি, সে সম্পর্কেও বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে মাউশি অধিদফতরের আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালকদের সঙ্গে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্দেশনায় নির্ধারিত ছক অনুযায়ী তথ্য পাঠাতে বলা হয়েছে। ছকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকের নাম ও নিবন্ধন নম্বর, সুপারিশকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, যোগদানের তারিখ, এমপিওভুক্ত না হলে তার সুনির্দিষ্ট কারণ এবং মন্তব্য উল্লেখ করতে হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

সাত কার্যদিবসের মধ্যে ৪১ হাজার শিক্ষকের তথ্য পাঠাতে নির্দেশ

Update Time : ০৬:৩৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬