Dhaka ০৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সারা দেশে মোবাইল দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

Reporter Name
  • Update Time : ০৫:৪০:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / ৩ Time View

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা চালুর প্রতিবাদ এবং বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যবসায়ীদের মুক্তিসহ কয়েক দফা দাবিতে রাজধানী ঢাকায় জমায়েত ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে স্মার্টফোন ও গেজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে সব মোবাইলের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

শনিবার (৩ জানুয়ারি) এমবিসিবির সিনিয়র সহ-সভাপতি শামীম মোল্লা বলেন, সরকার মোবাইল কোম্পানিগুলোকে সুবিধা দিতে এনইআইআর ব্যবস্থা চালু করেছে। 

তিনি জানান, কর হার কমানো, বিটিআরসির আরোপিত বিভিন্ন বাধা প্রত্যাহার এবং আমদানি নীতিমালা সহজ করার দাবিতে আগে থেকেই তাদের আন্দোলন চলছিল। বর্তমানে সেই দাবির সঙ্গে যুক্ত হয়েছে মোবাইল ব্যবসায়ীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি।

তিনি আরও বলেন, এসব দাবিতে অনির্দিষ্টকালের জন্য দেশের সব মোবাইলের দোকান বন্ধ থাকবে। এ ছাড়া আগামীকাল ঢাকায় জমায়েত করবে ব্যবসায়ীরা। অবস্থান কর্মসূচি পালন করবে। তবে সেটি নির্দিষ্ট কোথায় কো হবে সেটি নিরাপত্তার স্বার্থে গোপন রাখা হয়েছে।

Source link

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

সারা দেশে মোবাইল দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

Update Time : ০৫:৪০:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬