Dhaka ০৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি আরবের ‘সর্বোচ্চ জাতীয় সম্মান’ পেলেন ফিল্ড মার্শাল মুনির

Reporter Name
  • Update Time : ০৮:১৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • / ৪ Time View

পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরকে সৌদি আরবের সর্বোচ্চ জাতীয় সম্মান হিসেবে বিবেচিত ‘কিং আব্দুল আজিজ মেডেল অফ এক্সিলেন্স ক্লাস’ প্রদান করা হয়েছে।

জিও নিউজ জানিয়েছে, গুরুত্বপূর্ণ আলোচনার জন্য সৌদি সফররত মুনিরের পদক পাওয়ার কথা সোমবার (২২ ডিসেম্বর) নিশ্চিত করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সঙ্গে দেখা করেন আসিম মুনির। ছবি: সংগৃহীত

এক বিবৃতিতে আইএসপিআর জানায়, দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের জারি করা রাজকীয় ডিক্রি অনুসারে এই পদকটি প্রদান করা হয়েছে। এটিকে রাষ্ট্রের সর্বোচ্চ জাতীয় সম্মান।

এতে বলা হয়, সরকারি সফরকালে মুনির সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সঙ্গে দেখা করেন। বৈঠকে প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা, কৌশলগত সহযোগিতা এবং ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, এই পুরস্কারটি ‘আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার’ প্রতি মুনিরের অবদানের প্রতিফলন ঘটায়- যার মধ্যে রয়েছে সন্ত্রাসবাদ দমন ও নিরাপত্তার ক্ষেত্রে টেকসই সহযোগিতা।

আইএসপিআর আরও জানায়, ফিল্ড মার্শাল এই সম্মানের জন্য বাদশাহ সালমান এবং সৌদি নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এটিকে দুই দেশের মধ্যে ‘স্থায়ী বন্ধনের প্রতিফলন’ হিসাবে বর্ণনা করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

সৌদি আরবের ‘সর্বোচ্চ জাতীয় সম্মান’ পেলেন ফিল্ড মার্শাল মুনির

Update Time : ০৮:১৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫