Dhaka ০৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রীসহ সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমারের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

Reporter Name
  • Update Time : ০৯:৪৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / ৬ Time View

ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার ও তার স্ত্রী হোসনেয়ারা বেগমের নামে থাকা ২৮টি ব্যাংক হিসাব ও দুটি বিও হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীরের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক রাসেল রনি তাদের ব্যাংকের হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, বিপ্লব কুমার সরকার ও অন্যদের বিরুদ্ধে সরকারি চাকরিজীবী হয়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে নামে-বেনামে সম্পত্তি ক্রয়সহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অবৈধভাবে অর্জিত আয়ের উৎস আড়াল করার জন্যই তাঁরা এসব কাজ করেছেন। এসব কাজ মানি লন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধ।

এতে বলা হয়, অভিযুক্ত বিপ্লব কুমার সরকার ও তার স্ত্রী হোসনেয়ারা বেগমের নামে ব্যাংক ও বিও হিসাবগুলো থেকে অর্থ অন্যত্র স্থানান্তর, হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করা হচ্ছে। এসব সম্পদ স্থানান্তর, হস্তান্তর বা বেহাত হয়ে গেলে পরবর্তীতে টাকা উদ্ধার করা দুরূহ হয়ে পড়বে। এ জন্য উল্লিখিত ব্যাংক ও বিও হিসাবগুলো থেকে অর্থ উত্তোলন অবিলম্বে অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

জানা গেছে, গত ৯ ডিসেম্বর বিপ্লব কুমার সরকার, তার স্ত্রী হোসনেয়ারা বেগম, ভাই প্রণয় কুমার সরকার ও হোসনেয়ারার বোন শাহানারা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন একই আদালত।

Source link

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

স্ত্রীসহ সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমারের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

Update Time : ০৯:৪৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬