Dhaka ০১:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হজযাত্রীদের মা-বাবার মতো খিদমত করতে হবে: ধর্মমন্ত্রী

Reporter Name
  • Update Time : ০৫:০৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ০ Time View

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, হজযাত্রীদের মা-বাবার মতো খিদমত করতে হবে। হজযাত্রীরা আল্লাহর মেহমান। তাদের খিদমত করতে পারা অত্যন্ত সৌভাগ্যের ও মর্যাদার বিষয়।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আশকোনায় হজ অফিসের সম্মেলন কক্ষে বেসরকারি হজ গাইডদের প্রশিক্ষণ-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে তিনি হজ গাইডদের উদ্দেশে এসব কথা বলেন।

হজযাত্রীদের সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজ গাইডদের প্রতি অনুরোধ জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীদের রাজি-খুশি করতে পারলে মহান আল্লাহ উত্তম প্রতিদান দেবেন।

হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে শৈথিল্য বা উদাসীনতা পরিহারের অনুরোধ জানিয়ে তিনি বলেন, বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের মাধ্যমে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। এ সরকারের অধীনে ২০২৬ সালের হজ ব্যবস্থাপনা যাতে সুষ্ঠু, সাবলীল ও মসৃণ হয় সে বিষয়ে সবাইকে শতভাগ আন্তরিক হতে হবে।

ধর্মমন্ত্রী ২০২৬ সালে সরকারি-বেসরকারি নির্বিশেষে হজযাত্রীদের সর্বোত্তম সেবাদানকারী তিনজন হজগাইডকে ব্যক্তিগতভাবে পুরস্কৃত করার প্রতিশ্রুতি দেন।

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান বিজয়ীকে যথাক্রমে পাঁচ লাখ, তিন লাখ ও দুই লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন তিনি।

এ সময় হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, যুগ্মসচিব ড. মঞ্জুরুল হক, পরিচালক (হজ) মো. লোকমান হোসেন ও হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার উপস্থিত ছিলেন।

Source link

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

হজযাত্রীদের মা-বাবার মতো খিদমত করতে হবে: ধর্মমন্ত্রী

Update Time : ০৫:০৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬