Dhaka ০৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগ

Reporter Name
  • Update Time : ১০:৫৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৬ Time View

সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার পদত্যাগ করেছেন। সোমবার (০৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ৫ ফেব্রুয়ারি বিচারপতি নাইমা হায়দার পদত্যাগ করেন। তার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।

চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ১৬ অক্টোবর সুপ্রিমকোর্টে কয়েকজন বিচারপতির পদত্যাগের দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে হাইকোর্টের ১২ বিচারপতিকে বেঞ্চ না দেয়ার সিদ্ধান্ত দেন তখনকার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ১২ বিচারপতির মধ্যে নাইমা হায়দারও ছিলেন। তার বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্ত চলছিল।

এদিকে কিছুদিন আগে বিদেশে থেকে পদত্যাগপত্র পাঠানো হাইকোর্টের বিচারপতি মামনুন রহমানের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সুপ্রিমকোর্ট প্রশাসন।

উল্লেখ্য, নাইমা হায়দার ১৯৮৯ সালে জেলা আদালতের একজন আইনজীবী হিসেবে নাম নথিভুক্ত হন। ১৯৮৯ এবং ১৯৯৩ সালে হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগে নথিভুক্ত হন। তিনি ২০০৯ সালের ৩০ জুন আওয়ামী লীগ সরকারের আমলে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। ২০১১ সালের ৩০ জুন একই বিভাগের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পান।

Source link

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগ

Update Time : ১০:৫৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬