Dhaka ১১:০৪ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

১ ফেব্রুয়ারি থেকে ঢাকা-ম্যানচেস্টার ফ্লাইট স্থগিত করলো বিমান

Reporter Name
  • Update Time : ০৩:০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / ৭ Time View

উড়োজাহাজের স্বল্পতা, আসন্ন হজ কার্যক্রম এবং এয়ারক্রাফটের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের (লং টাইম মেনটেন্যান্স) কারণে ঢাকা থেকে ম্যানচেস্টার রুটের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রুটে ফ্লাইট বন্ধ থাকবে।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, নেটওয়ার্কজুড়ে উড়োজাহাজের সর্বোত্তম ব্যবহার ও কার্যকর পরিচালনা নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা–ম্যানচেস্টার–ঢাকা রুটের যাত্রীদের জন্য বিকল্প হিসেবে ঢাকা–লন্ডন–ঢাকা রুটে ফ্লাইটের ব্যবস্থা রাখা হবে।

এ ক্ষেত্রে ফ্লাইটের তারিখ পরিবর্তন, টিকিট রিফান্ডসহ অন্যান্য বিষয়ে বিমানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী সম্মানিত যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এজন্য যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা ও লন্ডন বিক্রয় অফিস, বিমান কল সেন্টার (১৩৬৩৬ / +৮৮-০৯৬১০৯-১৩৬৩৬) অথবা বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

বোসরা ইসলাম জানান, সাময়িক এই অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্মানিত যাত্রী ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং সহযোগিতা কামনা করেছে। পাশাপাশি উল্লেখ করা হয়েছে, ঢাকা–ম্যানচেস্টার–ঢাকা রুটে ফ্লাইট পুনরায় চালু হলে তা যথাসময়ে অবহিত করা হবে।

Source link

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

১ ফেব্রুয়ারি থেকে ঢাকা-ম্যানচেস্টার ফ্লাইট স্থগিত করলো বিমান

Update Time : ০৩:০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬