Dhaka ০৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল ২ হাজার ৫৮২টি, ঢাকায় সর্বাধিক

Reporter Name
  • Update Time : ১২:৪০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / ৫ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। এদিন সারা দেশের ৩০০টি সংসদীয় আসনে মোট ২ হাজার ৫৮২টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে বলে জানায় নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ঢাকা অঞ্চলে সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা পড়ে, ৪১টি সংসদীয় আসনের বিপরীতে ৪৪৪টি। 

সোমবার (২৯ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এই তথ্য নিশ্চিত করেন। 

রুহুল আমিন মল্লিক জানান, সারা দেশে ৩০০টি সংসদীয় আসনে মোট ২ হাজার ৫৮২টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। এর মধ্যে ঢাকা অঞ্চলে ৪১টি সংসদীয় আসনের বিপরীতে ৪৪৪টি, ফরিদপুর অঞ্চলে ১৫টি আসনের বিপরীতে ১৪২টি, চট্টগ্রাম অঞ্চলে ২৩টি আসনের বিপরীতে ১৯৪টি, কুমিল্লা অঞ্চলে ৩৫টি আসনের বিপরীতে ৩৬৫টি, রাজশাহী অঞ্চলে ৩৯টি আসনের বিপরীতে ২৬০টি, খুলনা অঞ্চলে ৩৬টি আসনের বিপরীতে ২৭৬টি, বরিশাল অঞ্চলে ২১টি আসনের বিপরীতে ১৬৬টি, ময়মনসিংহ অঞ্চলে ৩৮টি আসনের বিপরীতে ৩১১টি, সিলেট অঞ্চলে ১৯টি আসনের বিপরীতে ১৪৬টি, রংপুর অঞ্চলে ৩৩টি আসনের বিপরীতে ২৭৮টি মনোনয়নপত্র জমা পড়েছে। 

তিনি আরও জানান, মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলবে ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

উল্লেখ্য, সংশোধিত তফসিলের নির্বাচন সময় সূচি অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।

Source link

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল ২ হাজার ৫৮২টি, ঢাকায় সর্বাধিক

Update Time : ১২:৪০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫