Dhaka ০৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সরকারি হলো ১২ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান

Reporter Name
  • Update Time : ০৭:০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • / ৮ Time View

সরকারিকরণের পর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদনপ্রাপ্ত ১২টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের অনুমতি দেওয়া হয়েছে। বোর্ডের চেয়ারম্যানের অনুমোদনক্রমে এসব প্রতিষ্ঠান এখন সংশোধিত ও পরিবর্তিত নামে এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রম পরিচালনা করতে পারবে।

সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিদর্শক প্রকৌশলী বি এম ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আদেশের অনুলিপি কারিগরি শিক্ষা অধিদপ্তর, বোর্ডের বিভিন্ন শাখা ও কর্মকর্তাদের পাঠানো হয়েছে। আদেশে বলা হয়েছে, সংশোধিত পূর্ণাঙ্গ নাম ব্যবহার করে অফিস আদেশটি বোর্ডের ওয়েবসাইটেও প্রকাশ করতে হবে।

অফিস আদেশ অনুযায়ী, অনুমোদনপ্রাপ্ত কিছু শিক্ষাপ্রতিষ্ঠান সরকারের অন্তর্ভুক্ত হওয়ার কারণে তাদের নামের সঙ্গে ‘সরকারি’ যুক্ত করার আবেদন করে। সেই আবেদন অনুমোদনের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানগুলো নতুন নামে পরিচালনার অনুমতি পেয়েছে। আদেশটি বোর্ডের সব বিভাগ ও শাখায় অবিলম্বে কার্যকর হবে। এছাড়া নতুন নামের সঙ্গে ভোকেশনাল কোড অপরিবর্তিত থাকবে।

স্কুলসমূহ:
* দিনাজপুরের পার্বতীপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়→ পার্বতীপুর সরকারি উচ্চ বিদ্যালয়
* জামালপুরের সরিষাবাড়ী পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় → সরিষাবাড়ী সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়
* যশোরের ঝিকরগাছা এম এল হাই স্কুল → ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাই স্কুল
* ঝিনাইদহের মহেশপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়
* টাঙ্গাইলের ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন
* ঘাটাইল গণ-পাইলট উচ্চ বিদ্যালয়
* কালিহাতি আর এস পাইলট মডেল উচ্চ বিদ্যালয়
* চট্টগ্রামের বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় → বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়
* চুয়াডাঙ্গার আলমডাংগা বহুমুখী উচ্চ বিদ্যালয় → আলমডাংগা সরকারি উচ্চ বিদ্যালয়
* ঝালকাঠীর নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় → সরকারি নলছিটি মার্চেন্টস মডেল মাধ্যমিক বিদ্যালয়
* রাজবাড়ীর বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় → বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়
* গাজীপুরের জাতির পিতা বঙ্গবন্ধু হাই স্কুল → চন্দ্রা সরকারি হাই স্কুল

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

সরকারি হলো ১২ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান

Update Time : ০৭:০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫