Dhaka ০৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভূমিকম্প হলে কী করবেন, কী করবেন না

Reporter Name
  • Update Time : ০৮:৩৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • / ১০ Time View

আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫ এবং উৎপত্তিস্থলে গভীরতা ছিল ১০ কিলোমিটার।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের জন্য ভূমিকম্প ঝুঁকিপূর্ণ বিষয়। আবহাওয়াবিদদের মতে, ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া অত্যন্ত জটিল এবং কোনো নির্দিষ্ট কম্পন সরাসরি নির্ধারণ করা সম্ভব নয়। এজন্য সরকারিভাবে ভূমিকম্পবিষয়ক দুর্যোগ মোকাবিলার সুস্পষ্ট পরিকল্পনা থাকা জরুরি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে একগুচ্ছ পরামর্শ দিয়েছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পের সময় করণীয় হলো:

  • কম্পন অনুভূত হলে আতঙ্কিত হবেন না।
  • বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে টেবিল, ডেস্ক বা শক্ত আসবাবের নিচে আশ্রয় নিন।
  • রান্নাঘরে থাকলে গ্যাস চুলা বন্ধ করে দ্রুত বের হয়ে আসুন।
  • বিম, কলাম ও পিলারের কাছে আশ্রয় নিন।
  • স্কুল বা শিক্ষাপ্রতিষ্ঠানে থাকলে স্কুলব্যাগ মাথায় নিয়ে শক্ত বেঞ্চ বা টেবিলের নিচে আশ্রয় নিন।
  • ঘরের বাইরে থাকলে গাছ, উঁচু বাড়ি বা বৈদ্যুতিক খুঁটির কাছ থেকে দূরে খোলাস্থানে থাকুন।
  • গার্মেন্টস ফ্যাক্টরি, হাসপাতাল, মার্কেট বা সিনেমা হলে থাকলে ভিড় এড়িয়ে দরজার সামনে নয়, মাথা ঢেকে বসে থাকুন।
  • ভাঙা দেয়ালের নিচে চাপা পড়লে বেশি নড়াচড়া করবেন না; মুখ কাপড় দিয়ে ঢেকে রাখুন।
  • একবার কম্পন থেমে গেলে আবারও কম্পন হতে পারে; তাই খালি জায়গায় গিয়ে আশ্রয় নিন।
  • উপর তলায় থাকলে কম্পন না থামা পর্যন্ত অপেক্ষা করুন; লাফ দেওয়া বা লিফট ব্যবহার করবেন না।
  • কম্পন থামলে সিঁড়ি ব্যবহার করে দ্রুত বাইরে বের হয়ে খোলা আকাশের নিচে অবস্থান করুন।
  • গাড়িতে থাকলে পদচারী, সেতু, উড়ালসড়ক, গাছ ও বৈদ্যুতিক খুঁটির থেকে দূরে গাড়ি থামান এবং ভূমিকম্প শেষ না হওয়া পর্যন্ত গাড়ির ভিতরে থাকুন।
  • বাড়িতে ব্যাটারিচালিত রেডিও, টর্চলাইট, পানি ও প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম রাখুন।
  • ভবন নির্মাণের সময় সঠিক বিল্ডিং কোড মেনে চলুন।

ভূমিকম্পের এই ঘটনার পর সাধারণ জনগণকে সতর্ক থাকার পাশাপাশি সঠিক প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

ভূমিকম্প হলে কী করবেন, কী করবেন না

Update Time : ০৮:৩৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫