Dhaka ১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাদি হত্যায় অভিযুক্ত আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : ০২:০৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • / ৫ Time View

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যায় জড়িত মোটরসাইকেল চালক আলমগীরের সহযোগী ও আদাবর থানা যুবলীগ কর্মী হিমনকে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ বিস্ফোরকসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।

এডিসি জুয়েল রানা বলেন, বুধবার সকালে হিমন রহমান শিকদার (৩২) নামের ওই যুবককে ঢাকার আদাবরের একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। 

তিনি আরও বলেন, গ্রেপ্তারের পরেই হিমনকে নিয়ে আদাবর এলাকায় অভিযান চালানো হয়। সেখানে তার তথ্যে ৩ রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তল পাওয়া যায়।

আদাবর এলাকার ওই আবাসিক হোটেলে তিনি আত্মগোপনে ছিলেন এবং সেখান থেকে অপরাধ জগত নিয়ন্ত্রণ করতেন বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

জুয়েল রানা বলেন, আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, হাদিকে হত্যার জন্য যে মোটরসাইকেল ব্যবহার করা হয়েছিল, সেটার চালক ছিলেন আলমগীর। এই আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী হিমন।

Source link

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

হাদি হত্যায় অভিযুক্ত আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার

Update Time : ০২:০৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫