Dhaka ১২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের ফেরার প্রভাব হবে খুবই ইতিবাচক, রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

Reporter Name
  • Update Time : ০৭:৩৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • / ৬ Time View

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশে সত্যিকার অর্থে কিছু রাজনৈতিক শূন্যতা আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনে তা পূরণ হবে। তিনি বাংলাদেশের সবচেয়ে বড় দলের নেতা।

তার দেশে আসার প্রভাব হবে খুবই ইতিবাচক। বড়দিন উপলক্ষ্যে খ্রিষ্টধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে পবিত্র জপমালা রাণী গির্জায় গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তারেক রহমানকে স্বাগত জানিয়ে প্রেস সচিব বলেন, সামনে বড় নির্বাচন। দেশ একটা ‘ডেমোক্রেটিক ট্রানজিশনে’ (গণতান্ত্রিক উত্তরণে) আছে। তারেক রহমানের দেশে আসার পর এই ট্রানজিশন আরো স্মুথ হবে। তারেক রহমানের নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, তার নিরাপত্তা বিএনপি দেখছে। বিএনপি যে ধরনের সহযোগিতা সরকারের কাছে চাচ্ছে, সব সহযোগিতাই করা হচ্ছে।

জপমালা রাণী গির্জায় খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময়কালে শফিকুল আলম বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। তারা চান, সব সম্প্রদায়ের সবাই যেন নিজ নিজ ধর্ম, আচার, অনুষ্ঠান নির্ভয়ে ও আনন্দে পালন করতে পারেন। এটা সত্যিকার গণতন্ত্রের সবচেয়ে বড় লক্ষ্য।

Source link

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

তারেক রহমানের ফেরার প্রভাব হবে খুবই ইতিবাচক, রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

Update Time : ০৭:৩৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫