Dhaka ০৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মিসরের তিন ভাইবোন একইসঙ্গে জিতলেন হজের লটারি

Reporter Name
  • Update Time : ১১:৪৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • / ৯ Time View

লটারির মাধ্যমে ২০২৬ সালের হজের জন্য একসঙ্গেই নির্বাচিত হয়েছেন মিসরের এক পরিবারের তিন ভাইবোন। 

মিসরের রাজধানী কায়রোয় অনুষ্ঠিত হয়েছে হজ লটারির ফলাফল। এ সময় লটারিতে বোনের নামের পর বড় ভাইয়ের নাম ঘোষণা করা হয়। তখন আবেগে আপ্লুত হয়ে সিজদায় লুটিয়ে পড়েন বড় ভাই। কিছুক্ষণের মধ্যেই উচ্চারণ করা হয় দ্বিতীয় বোনের নাম। মুহূর্তেই আনন্দে কেঁদে ফেলেন তিন ভাইবোন ও তাদের পরিবার।

মিসরের হজ ব্যবস্থায় প্রতি বছর সীমিত সংখ্যক মানুষকে লটারির মাধ্যমে হজের সুযোগ দেওয়া হয়। লাখো আবেদনকারীর মধ্য থেকে এই তিন ভাইবোনের নাম পরপর ঘোষিত হওয়াকে এক অনন্য সৌভাগ্য হিসেবে দেখছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন ভাইবোনের নাম ঘোষণার সময় অনুষ্ঠানস্থলে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত সবাই তাকিয়ে দেখছিলেন এই পরিবারের এমন বিরল সৌভাগ্যের মুহূর্তটি।

২০২৬ সালে তারা প্রায় ৫০ হাজার মিসরীয় হজযাত্রীর সঙ্গে পবিত্র মক্কা ও মদিনার উদ্দেশে যাত্রা করবেন।

সূত্র:  দ্য ইসলামিক ইনফরমেশন

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

মিসরের তিন ভাইবোন একইসঙ্গে জিতলেন হজের লটারি

Update Time : ১১:৪৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫