Dhaka ০৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মিডিয়া ছেড়ে কোরআন খতম দিয়েছেন মডেল সিমরিন লুবাবা, প্রকাশ্যে আর মুখ দেখাবেন না

Reporter Name
  • Update Time : ০৭:২৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / ৭ Time View

সোশ্যাল মিডিয়ার নিউজফিডে প্রায়ই ভেসে ওঠতো প্রয়াত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবার ভিডিও। যেখানে তাকে নানা সময় নানা ধরনের মন্তব্য করতে দেখা যেতো। যা তার বয়সের তুলনায় পরিপক্ক। নেটিজেনরাও তাই তাকে ডাকতেন ‘পাকনা লুবাবা’ নামে। 

তবে অনেকদিন ধরেই শোবিজে নেই লুবাবা। জানা গেছে, মিডিয়া ছেড়ে দিয়েছে লুবাবা। এছাড়াও আর কখনো মুখ দেখাবে না, ইতোমধ্যে নেকাবে মুখ ঢেকেছে এই শিশুশিল্পী। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু প্রচারণার কাজ করলেও সেটাও নেকাবের সঙ্গেই করবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন লুবাবার মা জাহিদা ইসলাম জেমি।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে জেমি বলেন, ‘লুবাবার নিজেরই উপলব্ধি হয়েছে সেই আর মিডিয়ায় কাজ করবে না। মুখ দেখাবে না, তাই নেকাব পরা শুরু করেছে। এ অবস্থায় তো মিডিয়ায় কাজ করা যায় না। লুবাবা ধর্মীয় বই পড়ে পড়ে নিজে নিজে মনে করেছে সে জীবনধারায় পরিবর্তন আনবে। তাই এই সিদ্ধান্ত নিয়েছে।’

জেমি আরও বলেন, ‘লুবাবা এরইমধ্যে কোরআন খতম দিয়েছে। বিভিন্ন ধরনের ধর্মীয় গ্রন্থ পড়ে, হাদিস পড়ে। এসব পড়াশোনা করেই তার মধ্যে এই পরিবর্তন আসে। আগামী রমজানে সে ওমরাহ হজ পালন করতে মক্কায় যাবে, এমন পরিকল্পনা রয়েছে।’

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

মিডিয়া ছেড়ে কোরআন খতম দিয়েছেন মডেল সিমরিন লুবাবা, প্রকাশ্যে আর মুখ দেখাবেন না

Update Time : ০৭:২৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫