Dhaka ০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে মাঝারি মাত্রার ভূমিকম্প

Reporter Name
  • Update Time : ০৮:২৪:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / ১১ Time View

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে মাঝারি মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১২ মিনিটের দিকে এই ভূমিকম্প আঘাত হানে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র (এনসিএস) বলছে, ভারতের মেঘালয়ের শিলং থেকে প্রায় ১৩৫ কিলোমিটার (৮৪ মাইল) দূরে ৪.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। যদিও ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) বলছে, আসামে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৫।

ইএমএসসির তথ্য অনুযায়ী, আসামে আঘাত হানা ওই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার ভূগর্ভে। আসামের রাজধানী গুয়াহাটি থেকে প্রায় ৯১ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্ব এবং ধেকিয়াজুলি শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার পশ্চিমে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম বলছে, শনিবার আঘাত হানা ভূমিকম্পন আসামের বিস্তৃত এলাকাজুড়ে অনুভূত হয়েছে।

ভূমিকম্পটি অগভীর হওয়ায় সমান মাত্রার কোনো গভীর ভূমিকম্পের তুলনায় উপকেন্দ্রের কাছে কম্পন বেশি অনুভূত হয়েছে।

প্রাথমিকভাবে ওই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের আতঙ্কে স্থানীয় অনেক বাসিন্দা তাদের ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

কেন্দ্রস্থল থেকে ১৭ কিলোমিটার দূরে অবস্থিত ঢেকিয়াজুলি, ২১ কিলোমিটার দূরে উদালগুড়ি, ২৮ কিলোমিটার দূরে খারুপতিয়া, ৩২ কিলোমিটার দূরে ধিং, ৩৮ কিলোমিটার দূরে রাঙ্গাপাড়া, ৪২ কিলোমিটার দূরে মঙ্গলদই, ৫০ কিলোমিটার দূরে তেজপুর এবং ৫৪ কিলোমিটার দূরের নগাঁও এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

ভারতে মাঝারি মাত্রার ভূমিকম্প

Update Time : ০৮:২৪:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫