Dhaka ০৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তৎপরতা বাড়াতে আইজিপির নির্দেশ

Reporter Name
  • Update Time : ০৩:২৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / ৯ Time View

যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার নির্দেশ দিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে সরকার ঘোষিত পুরস্কারের বিষয়টি ব্যাপকভাবে প্রচার করতে হবে।

সোমবার (২৯ ডিসেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশ দেন তিনি।

সভায় আইজিপি বাহারুল আলম বলেন, প্রাক্‌-নির্বাচনি সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের দৃশ্যমান উপস্থিতি বাড়াতে হবে। নিয়মিত টহলের পাশাপাশি চেকপোস্টের মাধ্যমে তল্লাশি জোরদার করতে হবে। পুলিশের আইনি কাজে কেউ বাধা সৃষ্টি করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করার নির্দেশও দেন আইজিপি। এ ছাড়া লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে সরকার ঘোষিত পুরস্কারের বিষয়টি ব্যাপকভাবে প্রচারের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় চলতি বছরের নভেম্বরে সার্বিক অপরাধ পরিস্থিতি, সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা, মামলা তদন্ত ও বিচার কার্যক্রমের অগ্রগতি, সাজার হারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করা হয়।

Source link

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তৎপরতা বাড়াতে আইজিপির নির্দেশ

Update Time : ০৩:২৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫