Dhaka ০৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৮ মিনিটের জন্য জমা দিতে পারলেন না মনোনয়নপত্র, অঝোরে কাঁদলেন বাদশা

Reporter Name
  • Update Time : ০৪:২৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / ১১ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হয়েছে বিকেল ৫টায়। নির্বাচন কমিশন নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে না পেরে এবার অঝোরে কেঁদেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনীত প্রার্থী প্রত্যাশী আব্দুল্লাহ বাদশা। নির্ধারিত সময়ের ৮ মিনিট দেরি করায় শেরপুর-২ (নকলা­নালিতাবাড়ী) আসনে মনোনয়নপত্র জমা দিতে পারেন নি তিনি।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল।

জানা গেছে, আব্দুল্লাহ বাদশা বিকেল ৫টা ৮মিনিটে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নালিতাবাড়ীর ইউএনও রেজওয়ানা আফরীনের কার্যালয়ে উপস্থিত হয়ে তার মনোনয়নপত্র জমা নেওয়ার অনুরোধ করেন। নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত না হওয়ায় ইউএনও তার মনোনয়নপত্র গ্রহণ করতে অস্বীকৃতি জানান। এ সময় আব্দুল্লাহ বাদশা ইউএনওকে দেরির কারণ ব্যাখ্যা করে মনোনয়নপত্র গ্রহণের অনুরোধ জানান। একপর্যায়ে ইউএনওর কক্ষেই তিনি কাঁদতে থাকেন।

আব্দুল্লাহ বাদশা ইউএনওকে অনুনয় করে বলেন, আমি ৫টার মধ্যেই (ইউএনওর কার্যালয়) আসছিলাম। রাস্তায় গাড়ির একটু সমস্যা হয়েছিল, তাই বারবার ফোনও দিয়েছি। আমাকে একটু দয়া করুন।

এ বিষয়ে ইউএনও রেজওয়ানা আফরীন বলেন, প্রার্থীর চোখের পানি আমি বুঝতে পারছি। তবে জাতীয় নির্বাচনে আইনগতভাবে আমার কিছু দায়িত্ব আছে। এর বাইরে যাওয়ার কোনো এখতিয়ার আমার নেই। বিকেল ৫টার পর কোনোভাবেই মনোনয়নপত্র গ্রহণের সুযোগ নেই।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

৮ মিনিটের জন্য জমা দিতে পারলেন না মনোনয়নপত্র, অঝোরে কাঁদলেন বাদশা

Update Time : ০৪:২৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫