Dhaka ০৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তুরস্কে আইএসের আস্তানায় অভিযান, ৬ জঙ্গি ও ৩ পুলিশ সদস্যের মৃত্যু

Reporter Name
  • Update Time : ০৮:২৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / ৯ Time View

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গিবাদ বিরোধী এক বিশাল অভিযানে উগ্রবাদী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ছয় সদস্য এবং দেশটির তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। 

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন বছরের ছুটিকে কেন্দ্র করে অমুসলিমদের ওপর বড় ধরনের হামলার পরিকল্পনা নস্যাৎ করতে গত সোমবার রাতভর ১৩টি প্রদেশজুড়ে এই বিশেষ অভিযান চালানো হয়। 

স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকাইয়া আজ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছেন যে, নিরাপত্তা বাহিনী আইএসের কথিত আস্তানাগুলোতে মোট ১০৮টি পৃথক অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে ইস্তাম্বুলের দক্ষিণে ইয়ালোভা প্রদেশের এলমালিক গ্রামে পুলিশের সাথে জঙ্গিদের তীব্র বন্দুক লড়াইয়ের ঘটনা ঘটে।

ইয়ারলিকাইয়ার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত ২টার দিকে এলমালিক গ্রামের একটি আবাসিক এলাকায় অভিযান শুরু করে পুলিশ। নিরাপত্তা বাহিনী একটি নির্দিষ্ট বাড়িতে প্রবেশের চেষ্টা করলে ভেতর থেকে জঙ্গিরা অতর্কিত গুলি ছুড়তে শুরু করে। এতে ঘটনাস্থলেই তিন পুলিশ কর্মকর্তা প্রাণ হারান এবং পুলিশের পাল্টা গুলিতে ছয় আইএস জঙ্গি নিহত হয়। 

এই সংঘর্ষে আরও আটজন পুলিশ সদস্য এবং একজন নৈশপ্রহরী গুরুতর আহত হয়েছেন। নিহত জঙ্গিরা সবাই তুরস্কের নাগরিক বলে শনাক্ত করা হয়েছে। অভিযান চলাকালে ওই বাড়িটি থেকে পাঁচজন নারী ও ছয়টি শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে বিশেষ বাহিনী।

অভিযানের তীব্রতা ও ঝুঁকি বিবেচনায় ইয়ালোভার পার্শ্ববর্তী বুরসা প্রদেশ থেকে পুলিশের বিশেষ কমান্ডো বাহিনীকে তলব করা হয়। রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম টিআরটি হ্যাবার জানিয়েছে, এলমালিক গ্রামের ওই এলাকাটি পুরোপুরি অবরুদ্ধ করে রাখা হয়েছিল এবং সাধারণ মানুষের চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত সপ্তাহ থেকেই তুরস্ক জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। ইস্তাম্বুলের প্রধান কৌঁসুলির দপ্তর আগেই সতর্ক করেছিল যে, আইএসের জঙ্গিরা বছরের শেষ দিনগুলোতে বড় ধরনের নাশকতার ছক কষছে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার পর্যন্ত ১২৪টি এলাকায় অভিযান চালিয়ে ১১৫ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছিল দেশটির পুলিশ।

তুরস্কে আইএসের এই সাম্প্রতিক তৎপরতা মধ্যপ্রাচ্যের সামগ্রিক অস্থিতিশীলতার সাথে সম্পৃক্ত বলে মনে করছেন বিশ্লেষকরা। সম্প্রতি সিরিয়ার মধ্যাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে মার্কিন বাহিনী ইসলামিক স্টেটের ৭০টিরও বেশি লক্ষ্যবস্তুতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। 

এর ঠিক এক সপ্তাহ আগে সিরিয়ার পালমিরা শহরে আইএস সদস্যদের হামলায় দুই মার্কিন সেনা ও একজন দোভাষী নিহত হওয়ার পর এই অভিযানগুলো জোরদার করা হয়। তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে দিয়েছে যে, দেশের অভ্যন্তরে যেকোনো ধরণের জঙ্গি কর্মকাণ্ড দমনে জিরো টলারেন্স নীতি বজায় রাখা হবে।

সূত্র: আল জাজিরা

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

তুরস্কে আইএসের আস্তানায় অভিযান, ৬ জঙ্গি ও ৩ পুলিশ সদস্যের মৃত্যু

Update Time : ০৮:২৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫