Dhaka ০৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মরদেহ বুধবার সকালে সংসদ ভবনে নেওয়া হবে

Reporter Name
  • Update Time : ০৮:৪৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / ৫ Time View

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ বুধবার (৩০ ডিসেম্বর) সকালে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় সংসদ ভবনে নেওয়া হবে। এ সময় পুরো রাস্তাজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১০ হাজার সদস্যের পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন থাকবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে বেগম জিয়ার জানাজা ও দাফনসংক্রান্ত ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহ সংসদ ভবনে নেওয়া হবে। মরদেহ বহন, জানাজা ও দাফনের প্রতিটি ধাপে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করা হবে এবং সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

তিনি আরও জানান, পুরো রাস্তায় সরকার বিশেষ নিরাপত্তা দেবে। ডিএমপির ১০ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে, পাশাপাশি সেনা সদস্যরাও দায়িত্ব পালন করবেন। বিএনপিকে প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

শফিকুল আলম বলেন, বেগম জিয়ার জানাজা বেসরকারি গণমাধ্যমগুলো কাভার করতে পারবে। তবে দাফন কার্যক্রম সরাসরি সম্প্রচার করবে শুধু বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

এর আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬টায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।

Source link

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

খালেদা জিয়ার মরদেহ বুধবার সকালে সংসদ ভবনে নেওয়া হবে

Update Time : ০৮:৪৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫