Dhaka ০৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আজ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা, পরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জিয়ার কবরের পাশে দাফন

Reporter Name
  • Update Time : ১১:০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / ৭ Time View

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আজ বুধবার বাদ জোহর বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সাড়ে ৩টায় তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জিয়া উদ্যানে তার স্বামী শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাবৃন্দ ও কূটনীতিকরা জানাজায় অংশ নেবেন।

নিরাপত্তাজনিত কারণে দাফনে সাধারণ জনগণের প্রবেশ নিষেধ: প্রেস উইং

প্রধান উপদেষ্টার প্রেস উইং গতকাল জানিয়েছে, দাফন ও সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতায় নিরাপত্তাজনিত কারণে দাফনের সময় সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে আনুষ্ঠানিক দাফন সম্পন্ন হওয়ায় সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ রাখা হয়েছে। শুধু আমন্ত্রিত ব্যক্তি ও সংশ্লিষ্টদের অনুমতি দেওয়া হবে। এছাড়া নিরাপত্তার স্বার্থে জানাজা ও দাফনস্থলে কোনো ধরনের ব্যাগ বা ভারী সামগ্রী বহন না করার জন্য অনুরোধ জানিয়েছে প্রেস উইং।

সর্বোচ্চ নিরাপত্তায় ও রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে মরদেহ আনা হবে দক্ষিণ প্লাজায়; রাস্তার দুই পাশে থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা: প্রেস সচিব

গতকাল দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি সভা হয়েছে। সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা ও  রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে বেগম খালেদা জিয়ার মরদেহ আজ সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হবে। এ সময় রাস্তার দুই পাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

তিনি বলেন, জানাজা সংক্রান্ত সকল কিছু পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় করা হবে, সম্প্রচার করবে বিটিভি। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তায় কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনীর ১০ হাজার সদস্য। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেনাবাহিনীও থাকবে। প্রেস সচিব আরো বলেন, বিএনপির সঙ্গে সমন্বয় করে জানাজার আয়োজন করা হবে। এ সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। সংসদ, বাংলাদেশের দূতাবাস, বিএনপির পার্টি অফিসে শোক বই খোলা হবে।

ব্রিফিংয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা টিমের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম বলেন, রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার থেকে সংসদ ভবন পর্যন্ত নেওয়ার সময় পুরো রাস্তায় তাকে শ্রদ্ধা জানানো হবে। দলীয় অবস্থান থেকে সরকারকে সহায়তায় করা হবে।

জানাজা কার্যক্রমের সঞ্চালনা করবেন নজরুল ইসলাম খান: মির্জা ফখরুল

এদিকে, গতকাল বেলা পৌনে ৩টার দিকে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির জরুরি সভা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ব্রিফিংয়েও জানাজার সময় ও দাফনের স্থান সম্পর্কে একই তথ্য জানান। দুপুর সাড়ে ১২টার দিকে স্থায়ী কমিটির এই সভা শুরু হয়। এতে স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেন। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গুলশান কার্যালয়ে দুই ঘণ্টাব্যাপী স্থায়ী কমিটির সভা হয়। মির্জা ফখরুল বলেন, পুরো জানাজা কার্যক্রমের সঞ্চালনা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সবাই অত্যন্ত সুশৃঙ্খলভাবে জানাজায় অংশগ্রহণ করবেন, দাফনে অংশ নেবেন।

Source link

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

আজ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা, পরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জিয়ার কবরের পাশে দাফন

Update Time : ১১:০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫