Dhaka ০২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

১০ বছরের রোমাঞ্চকর যাত্রার ইতি টানলো ‘স্ট্রেঞ্জার থিংস’

Reporter Name
  • Update Time : ১০:৪৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • / ৪ Time View

বিশ্বজুড়ে কোটি ভক্তের টানটান উত্তেজনা আর আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে শেষ হলো জনপ্রিয় মার্কিন সায়েন্স ফিকশন হরর সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’। দীর্ঘ ১০ বছরের এক রোমাঞ্চকর যাত্রার সমাপ্তি ঘটিয়ে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এই সিরিজের পঞ্চম ও শেষ মৌসুমের সমাপনী পর্ব। 

দুই ঘণ্টার এই মহাকাব্যিক পর্বটি দেখার জন্য বিশ্বজুড়ে দর্শকদের প্রবল চাপের কারণে মুক্তির পরপরই সাময়িকভাবে অচল হয়ে পড়ে নেটফ্লিক্সের সার্ভার। ২০১৬ সালে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের কাল্পনিক শহর হকিন্সের একদল কিশোরের গল্প নিয়ে শুরু হওয়া এই সিরিজটি বিশ্বব্যাপী পপ কালচারের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছিল। 

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গ্রিনিচ মান সময় রাত ১টায় শেষ পর্বটি আসার সঙ্গে সঙ্গে দর্শকদের অতিরিক্ত ট্রাফিকের কারণে প্ল্যাটফর্মটি সাময়িক কারিগরি ত্রুটির মুখে পড়েছিল।

সিরিজের এই শেষ পর্বটির শিরোনাম ছিল ‘চ্যাপ্টার এইট: দ্য রাইটসাইড আপ’। অতিপ্রাকৃত এই রহস্যের সমাপ্তি দেখার সময় দর্শকরা যেমন উত্তেজনায় শিহরিত ছিলেন, তেমনি প্রিয় চরিত্রগুলোর নিয়তি দেখে কান্নায় ভেঙে পড়েন অনেকে। এই সমাপনী পর্বটি কেবল ঘরে বসেই নয়, বরং যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন সিনেমা হলে বিশেষ প্রদর্শনীর মাধ্যমে উদযাপন করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেসের ঐতিহাসিক ‘দ্য ইজিপশিয়ান থিয়েটার’-এর সামনে বৃষ্টি উপেক্ষা করে শত শত ভক্তকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। দর্শকদের অনেকের মতে, আশি ও নব্বইয়ের দশকের নস্টালজিয়াকে কেন্দ্র করে নির্মিত এই সিরিজের সমাপ্তি অত্যন্ত সুখকর ও আবেগপূর্ণ হয়েছে, যা তাদের দীর্ঘ প্রতীক্ষার সার্থকতা দিয়েছে।

আশির দশকের আবহ নিখুঁতভাবে ফুটিয়ে তোলার চেষ্টা থাকলেও শেষ সিজনে সচেতন দর্শকদের চোখ এড়াতে পারেনি কিছু ছোটখাটো অসংগতি। যেমন একটি দৃশ্যে ব্যবহৃত জ্যাকেটে ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত একটি ব্র্যান্ডের লোগো দেখা গেছে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলেছে। 

এ ছাড়া ভিলেন ‘ভেকনা’র রহস্য এবং ‘আপসাইড ডাউন’-এর পরিণতি নিয়ে ভক্তদের করা অনেক অনুমানের সঙ্গে গল্পের মিল পাওয়া গেছে। সিরিজের মাধ্যমে রাতারাতি তারকা বনে যাওয়া মিলি ববি ব্রাউনসহ উইনোনা রাইডার ও ডেভিড হারবারের অভিনয় সমাপনী পর্বেও দর্শকদের মুগ্ধ করেছে।

বর্তমানে নেটফ্লিক্স যখন ‘ওয়ার্নার ব্রোস’ স্টুডিও কেনার মতো বড় ব্যবসায়িক চুক্তির প্রক্রিয়ায় রয়েছে, ঠিক সেই সময়ে ‘স্ট্রেঞ্জার থিংস’-এর মতো একটি মাইলফলক সিরিজের সফল সমাপ্তি ওটিটি জগতের ইতিহাসে এক নতুন অধ্যায় হয়ে থাকবে।

সূত্র: বিবিসি

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

১০ বছরের রোমাঞ্চকর যাত্রার ইতি টানলো ‘স্ট্রেঞ্জার থিংস’

Update Time : ১০:৪৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬