Dhaka ০১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘ঠিকানা’র বিনোদন বিভাগের প্রধান হলেন জায়েদ খান

Reporter Name
  • Update Time : ০৪:৪৬:১২ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / ৭ Time View

২০২৪ সালের জুলাই মাস থেকেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন দেশীয় চলচ্চিত্রের বহুল আলোচিত অভিনেতা জায়েদ খান। সেখানকার নিউইয়র্কভিত্তিক জনপ্রিয় বাংলা সংবাদমাধ্যম ‘ঠিকানা’য় ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামের একটি শো করে আসছিলেন তিনি। এবার ‘হেড অব এন্টারটেইনমেন্ট’ বা বিনোদন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

তার উপস্থাপনায় ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর প্রথম সিজনটি ব্যাপক জনপ্রিয়তা পায়। মোট ১২টি অ্যাপিসোড প্রচারিত হয়েছে এই সিজনে, যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় সব তারকা। জায়েদ খানের সাবলীল উপস্থাপনা ও তারকাদের সঙ্গে আড্ডার ভিডিওগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে ঝড় তোলে। রিপোর্ট অনুযায়ী, প্রথম সিজনেই শোটি ৫ কোটিরও বেশি ভিউ অর্জন করেছে।

জায়েদ খান বলেন, ‘আমরা কত ভিউ পেয়েছি, সেটা চিন্তার বিষয় নয়, তবে এত ভালোবাসা পেয়েছি—এটাই অনেক। আপনারা আমাদের বিশ্বাস করেছেন, ভালোবেসেছেন—এটাই আমাদের জন্য বড় অনুপ্রেরণা।’ 

নতুন দায়িত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা সফল উপস্থাপনার পর এবার নীতিনির্ধারণী পর্যায়ে যুক্ত হলেন এই অভিনেতা। ‘হেড অব এন্টারটেইনমেন্ট’ হিসেবে যুক্ত হওয়া প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘ঠিকানা নিউজে আরও অনেক ধামাকা থাকছে।আর সে কারণেই ঠিকানা নিউজের হেড অব এন্টারটেইনমেন্ট হিসেবে যুক্ত হয়েছি।’ 

২০২৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জায়েদ খান। এরপর আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তন ও তার বিরুদ্ধে একাধিক মামলা হওয়ার কারণে তিনি আর দেশে ফেরেননি। মাতৃভূমিতে ফেরার ইচ্ছা থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে তিনি যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন এবং সেখানেই ক্যারিয়ারের নতুন এই অধ্যায় শুরু করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

‘ঠিকানা’র বিনোদন বিভাগের প্রধান হলেন জায়েদ খান

Update Time : ০৪:৪৬:১২ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬