Dhaka ০৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জেমিনি চালিত নতুন সিরি আনছে অ্যাপল

Reporter Name
  • Update Time : ১২:২৪:১০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৮ Time View

গুগলের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সদ্য ঘোষিত অংশীদারত্বের প্রথম বাস্তব ফল শিগগিরই দেখা যেতে পারে। ব্লুমবার্গের বিশ্লেষক মার্ক গারম্যানের তথ্য অনুযায়ী, অ্যাপল আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে সিরির নতুন সংস্করণ উম্মোচনের পরিকল্পনা করছে, যেখানে ব্যবহার করা হবে গুগলের জেমিনি এআই মডেল।

প্রতিবেদনে বলা হয়েছে, এই আপডেটের মাধ্যমে সিরি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ও পর্দায় থাকা কন্টেন্টে প্রবেশ করে বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারবে। ২০২৪ সালের জুনে
অ্যাপল যে সক্ষমতার প্রতিশ্রুতি দিয়েছিল, সেটির প্রথম বাস্তব রূপ হিসেবেই এই সংস্করণকে দেখা হচ্ছে।

তবে এটিই শেষ নয়। গারম্যানের মতে, আরও বড় একটি আপগ্রেড ঘোষণা আসতে পারে জুনে, অ্যাপলের বার্ষিক ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্সে। সেই সংস্করণে সিরিকে আরও কথোপকথনমুখী করা হবে, অনেকটা চ্যাটজিপিটির মতো এবং এটি সরাসরি গুগলের ক্লাউড অবকাঠামোয় চলতে পারে। এর আগে অ্যাপলের এআই কৌশল নিয়ে ধোঁয়াশা ও অভ্যন্তরীণ সমস্যার কথা উঠে এলেও, গুগলের সঙ্গে অংশীদারত্ব এবং এআই প্রধান জন জিয়ানান্দ্রিয়ার বিদায়ের পর কোম্পানিটি নতুন পথে এগোচ্ছে বলেই ইঙ্গিত মিলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

জেমিনি চালিত নতুন সিরি আনছে অ্যাপল

Update Time : ১২:২৪:১০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬