Dhaka ০৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভাড়া করা পোশাকে নিউইয়র্কের নতুন ফার্স্ট লেডি রামা দুওয়াজির

Reporter Name
  • Update Time : ০৩:২৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪ Time View

নিউইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে তার স্ত্রী রামা দুওয়াজির পোশাক নির্বাচন বিশ্বজুড়ে ফ্যাশনবোদ্ধাদের মধ্যে ব্যাপক প্রশংসা ও আলোচনার জন্ম দিয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে রামার একটি সাহসী সিদ্ধান্ত; তিনি এই দুটি মহাকাব্যিক অনুষ্ঠানে কোনো ব্যয়বহুল নতুন পোশাক না কিনে বরং তা ভাড়া করে পরেছিলেন। 

ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, নিউইয়র্কের নতুন ফার্স্ট লেডির এই পোশাক সজ্জা কেবল স্টাইল নয়, বরং এটি একটি শক্তিশালী সামাজিক ও রাজনৈতিক বার্তাও বহন করেছে। ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে লড়াই করা তার স্বামীর রাজনৈতিক আদর্শের সঙ্গে সঙ্গতি রেখে রামা প্রমাণ করেছেন যে, আভিজাত্য ও স্বকীয়তা ফুটিয়ে তুলতে বিপুল অর্থের চেয়ে সুরুচি ও মূল্যবোধই বেশি গুরুত্বপূর্ণ।

গত ১ জানুয়ারি জোহরান মামদানির শপথ গ্রহণ অনুষ্ঠানে রামা দুওয়াজি বিখ্যাত ফরাসি ব্র্যান্ড ‘ব্যালেনসিয়াগা’-র একটি ফানেল নেক উল কোট পরেছিলেন, যা তিনি নিউইয়র্কের বিলাসবহুল রেন্টাল সার্ভিস ‘অলব্রাইট ফ্যাশন লাইব্রেরি’ থেকে ভাড়া নিয়েছিলেন। এই সাজের সঙ্গে ছিল ভিনটেজ গোল্ড ইয়ার রিং এবং ‘মিস্টা’ ব্র্যান্ডের বুট জুতা।

এর পরদিন সিটি হলে আয়োজিত ঐতিহাসিক অভিষেক অনুষ্ঠানে তাকে দেখা যায় একটি চকলেট ব্রাউন ফানেল নেক ফক্স ফার কোটে। এই পোশাকটি তিনি ফিলিস্তিনি-লেবানিজ ডিজাইনার সিনথিয়া মেরহেজের কাছ থেকে সংগ্রহ করেছিলেন। বিশিষ্ঠ স্টাইলিস্ট গ্যাব্রিয়েলা কারেফা-জনসন রামার এই ফ্যাশনকে ‘রিগ্যাল ইন দ্য পাঙ্কেস্ট ওয়ে’ বা রাজকীয় অথচ সাহসী হিসেবে বর্ণনা করেছেন।

রামা দুওয়াজির এই ভাড়া করা পোশাক পরার সিদ্ধান্তটিকে বিশেষজ্ঞরা অত্যন্ত সচেতন ও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। নিউইয়র্ক ভিনটেজের প্রতিষ্ঠাতা শ্যানন হোয়ির মতে, রামা তার পোশাকের মাধ্যমে ছোট স্বাধীন ব্যবসা এবং পরিবেশবান্ধব স্থায়িত্বপন্থী ফ্যাশনকে সমর্থন জানিয়েছেন।

নতুন মেয়র জোহরান মামদানি যেহেতু সাধারণ মানুষের অধিকার ও সাম্যের রাজনীতি করেন, তাই তার স্ত্রীর সরাসরি দামী ব্র্যান্ডের নতুন পোশাক এড়িয়ে ভাড়া করা ভিনটেজ অলংকার ও সেকেন্ড-হ্যান্ড ব্র্যান্ডের ওপর গুরুত্ব দেওয়া একটি শক্তিশালী নৈতিক অবস্থানের বহিঃপ্রকাশ। এর মাধ্যমে রামা দুওয়াজি ফ্যাশন জগতে এক নতুন ধারার সূচনা করেছেন, যেখানে ব্যক্তিত্ব ও নীতিই মূল অলংকার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

সূত্র: ভোগ

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

ভাড়া করা পোশাকে নিউইয়র্কের নতুন ফার্স্ট লেডি রামা দুওয়াজির

Update Time : ০৩:২৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬