Dhaka ০৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিটিভিতে দলীয় প্রধানদের নির্বাচনী প্রচারণার স্লট বরাদ্দের নির্দেশ

Reporter Name
  • Update Time : ০৩:১৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৭ Time View

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) রাজনৈতিক দলের দলীয় প্রধানদের বক্তব্য প্রচারের জন্য স্লট বরাদ্দ সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সুনির্দিষ্ট নির্দেশনা জারি করেছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে উপযুক্ত নির্বাচনী পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে বাংলাদেশ টেলিভিশনে প্রচারণার সুযোগ সকল রাজনৈতিক দলের জন্য সমানভাবে নিশ্চিত করা নির্বাচনী পরিবেশ সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে।

এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশন বাংলাদেশ টেলিভিশনের জন্য নিম্নোক্ত নির্দেশনা প্রদান করেছে-

জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৬ (জনসভা, পথসভা ও সমাবেশ অনুষ্ঠান)- এর উপবিধি (গ) অনুসরণ করে লিখিত আবেদন প্রাপ্তির সময়ের ক্রমানুসারে স্লট নির্ধারণ করতে হবে।

বিটিভি প্রতি রাজনৈতিক দলের দলীয় প্রধানের জন্য পৃথক স্লট বরাদ্দ এবং স্লটের মেয়াদ নির্ধারণ করতে হবে।

যে সকল রাজনৈতিক দল বিটিভিতে প্রচারণার সুযোগ চাইবে, তাদের আবেদনের সময়ের ক্রমানুসারে বক্তব্য প্রদানের সুযোগ দিতে হবে (এ সংক্রান্ত দলীয় প্রধানদের নামের তালিকা সংযুক্ত করা হয়েছে)।

প্রচারণার রেকর্ডিংয়ের তারিখ ও সময় সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে বিটিভি চূড়ান্ত করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ পর্যন্ত বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বিটিভিতে প্রচারণার জন্য আবেদন পাওয়া যায়নি। ফলে বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে দলটির দলীয় প্রধানকে তাদের চাওয়া অনুযায়ী আগামী ৯ ফেব্রুয়ারি তারিখে শেষ স্লটে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

Source link

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

বিটিভিতে দলীয় প্রধানদের নির্বাচনী প্রচারণার স্লট বরাদ্দের নির্দেশ

Update Time : ০৩:১৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬