Dhaka ০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রশাসন জনগণের বিরুদ্ধে গেলে আবারও ৫ আগস্ট হবে: হাসনাত আব্দুল্লাহ

Reporter Name
  • Update Time : ০৩:৩৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২৮ Time View

জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) দক্ষিনাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ প্রশাসনের সমালোচনা করে বলেছেন, আপনারা যদি বাংলাদেশ জনগণের বিরুদ্ধে যান তবে আবার ৫ আগস্ট আবার নেমে আসবে। ভোট চোরদের হাতে যদি দেশ তুলে দেন তাহলে তারা আপনার সন্তান গুলি করে হত্যার কথা বলবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আমজাদ হোসাইন আশরাফীর সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের দায়বদ্ধতা সাধারণ জনগণের কাছে। আমরা কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ বা মাদকসম্রাটের কাছ থেকে টাকা খাইনি। তাই তাদের কাছে আমরা দায়বদ্ধ নই। কিছু করলে আমাদের জনগণের আদালতে দাঁড়াতে হবে। গত তিনটি নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে। মরা মানুষ এসে ভোট দিয়েছে। এর ফলাফল ৫ আগস্ট জনগণ দিয়েছে। পাঁচশ-এক হাজার টাকার বিনিময়ে একদিন ভালো থাকবেন; না-কি পাঁচ বছর দেশের মালিক হবেন সেটা আপনাদের সিদ্ধান্ত।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, নির্লজ্জ মিডিয়া, কিছু কিছু মিডিয়া আছে যারা একটি দলের পক্ষে কাজ করছে, গত ১৭ বছর একটি দলের বন্দনা, প্রশংসা দিয়ে গেছে, আর তারেক জিয়াকে ব্যর্থ হিসেবে স্বীকৃতি দিয়েছে, তার বিরুদ্ধে প্রচারণা চালিয়েছে, তারা এখন খবরের মাঝে মাঝে বিএনপির প্রচারণা চালায়। আপনারা যদি নিরপেক্ষ না হন তবে জনগণ আপনাদেরকে লাল কার্ড দেখাবে।

নির্বাচন প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, আপনারা আমার পক্ষে প্রতিদিন অন্তত ১০টি করে ভোট চাইবেন। আগামী ১২ তারিখ উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিতে যাবেন।

উপজেলা জামায়েতে ইসলামের আমির মোখলেছুর রহমানের সভাপতিত্বে ওই জনসভায় প্রধান বক্তা ছিলেন- জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মো. মোবারক হোসেন, বিশেষ অতিথি ছিলেন জামায়াত ইসলামীর নির্বাহী সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবি অ্যাডভোকেট আব্দুল বাতেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

প্রশাসন জনগণের বিরুদ্ধে গেলে আবারও ৫ আগস্ট হবে: হাসনাত আব্দুল্লাহ

Update Time : ০৩:৩৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬