Dhaka ০৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

১৩,৫৫৯ পদে প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের আবেদন শুরু ৩ ফেব্রুয়ারি 

Reporter Name
  • Update Time : ০৭:১০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৬ Time View

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধানের ১৩ হাজার ৫৫৯ পদে অনলাইন আবেদন শুরু হবে আগামী ৩ ফেব্রুয়ারি। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) চেয়ারম্যান আমিনুল ইসলাম এ তথ্য জানান। 

আমিনুল ইসলাম বলেন, প্রথমবারের মতো শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানের ১৩ হাজার ৫৫৯টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি আজ প্রকাশিত হবে।

জানা যায়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপারের শূন্যপদে এসব নিয়োগ দেওয়া হবে।

এবার ৮০ নম্বরের লিখিত পরীক্ষা, ১২ নম্বরের মৌখিক পরীক্ষা ও শিক্ষাগত যোগ্যতার সনদের ওপর ৮ নম্বর থাকবে।

নিয়োগ পরীক্ষার তারিখ এখনও নির্ধারিত হয়নি জানিয়ে আমিনুল ইসলাম বলেন, আগে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রার্থীরা আবেদন করুক। জাতীয় নির্বাচন ও গণভোটের পর পরীক্ষার তারিখ নিয়ে আমরা সিদ্ধান্তে আসবো।

২০১৫ সাল থেকে এনটিসিআর-এর মাধ্যমে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হলেও প্রতিষ্ঠান প্রধান, সহপ্রধান (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার) নিয়োগ দেওয়া হতো প্রতিষ্ঠানের গভর্নিং বডি অথবা পরিচালনা পর্ষদের মাধ্যমে।

কিন্তু এক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ায় নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠায় এনটিআরসিএর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধান নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এবার নিয়োগ পরীক্ষায় শূন্য পদের তিন গুন প্রার্থীকে লিখিত পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ও এনটিআরসিএর প্রতিনিধির সমন্বয়ে বোর্ড গঠন করে নেওয়া হবে মৌখিক পরীক্ষা।

লিখিত ও মৌখিক পরীক্ষাতয় পাস নম্বর হবে ৪০ শতাংশ। উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে নির্ধারিত শূণ্যপদের বিপরীতে এনটিআরসিএ অনলাইনে পছন্দক্রমের আবেদন চেয়ে বিজ্ঞপ্তি দেবে। একজন প্রার্থী পাঁচটি শূন্যপদের বিপরীতে পছন্দ দিতে পারবেন। কোনো প্রার্থী এর বাইরে কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে চাইলে অনলাইন আবেদনের সুযোগ পাবেন। এরপর এনটিআরসিএ প্রার্থীর পছন্দ ও মেধার ভিত্তিতে শূন্য পদের বিপরীতে একজন প্রার্থীকে নিয়োগ সুপারিশের জন্য নির্বাচন করবে। তবে কোনো প্রার্থী ফৌজদারি মামলায় আদালত থেকে দণ্ডিত হলে বা বিভাগীয় মামলায় দণ্ডিত হলে আবেদনের জন্য অযোগ্য বলে গণ্য হবেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

১৩,৫৫৯ পদে প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের আবেদন শুরু ৩ ফেব্রুয়ারি 

Update Time : ০৭:১০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬