Dhaka ০২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় সংসদে যেন লুটেরা প্রবেশ করতে না পারে: ফরিদা আখতার

Reporter Name
  • Update Time : ০১:০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০ Time View

আগ্রাসী প্রজাতির ‘সাকার ফিশ’-কে উদাহরণ টেনে জাতীয় সংসদে অসৎ ও লুটপাটে জড়িতদের প্রবেশ রোধের আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, এই মাছ যেমন জলজ পরিবেশের জন্য ক্ষতিকর, তেমনি রাষ্ট্র পরিচালনায়ও লুটেরা শ্রেণি ভয়ংকর। তাই জনগণকে সচেতনভাবে সৎ ও যোগ্য মানুষকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ঢাকার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ভবনে আয়োজিত একটি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা’ বিষয়ক গবেষণা পরিকল্পনা নিয়ে আয়োজিত এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট।

ফরিদা আখতার বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে শুধু উৎপাদন বা বৈজ্ঞানিক হিসাবের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। এই খাত মানুষের সংস্কৃতি, জীবনধারা ও সামাজিক মূল্যবোধের সঙ্গে গভীরভাবে জড়িত। তাই গবেষণা ও নীতিনির্ধারণে মানবিক ও সামাজিক বাস্তবতাকেও সমান গুরুত্ব দিতে হবে।

হালদা নদী প্রসঙ্গে তিনি বলেন, হালদা নদী সাধারণ মানুষের সম্পদ। এ নদী নিয়ে গবেষণার ফলাফল সহজ ও বোধগম্য ভাষায় প্রকাশ করা প্রয়োজন। পাশাপাশি নদীর ক্ষতির জন্য মানুষের ভুল কর্মকাণ্ডকেই প্রধান দায়ী করে তিনি দ্রুত সংশোধনমূলক ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন।

উপদেষ্টা আরও বলেন, সামাজিক-অর্থনৈতিক গবেষণায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত না হলে গবেষণা পূর্ণাঙ্গ হয় না।

Source link

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

জাতীয় সংসদে যেন লুটেরা প্রবেশ করতে না পারে: ফরিদা আখতার

Update Time : ০১:০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬