Dhaka ০৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বচ্যাম্পিয়ন যুবাদের সাড়ে ৭ কোটি রুপি পুরস্কার ঘোষণা ভারতের

Reporter Name
  • Update Time : ০৭:১৪:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৭ Time View

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ফাইনালে ইংল্যান্ডকে ১০০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারতের যুবারা। বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের জন্য ৭ কোটি ৫০ লাখ রুপির পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

ফাইনালে ব্যাট হাতে তাণ্ডব চালান ভারতের ওপেনার বৈভব সূর্যবংশী। ৮০ বলে ১৭৫ রান করেন তিনি। ১৫ চারের সঙ্গে হাঁকিয়েছেন সমানসংখ্যক ছক্কা। তার ব্যাটে ভর করে ৪১১ রান সংগ্রহ পায় ভারত। জবাবে ৩১১ রানে অলআউট হয় ইংলিশ যুবারা।

Vaibhav Sooryavanshi celebrates his century, England vs India, Under-19 men's World Cup final, Harare, February 6, 2026

বিসিসিআই সচিব দেবজিৎ শাইকীয়া বলেন, ‘বিসিসিআই কেন পুরো দেশ অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে গর্বিত। ফাইনালে ইংল্যান্ডকে যেভাবে হারিয়ে বিশ্বকাপ জিতেছে, তা অসাধারণ। পুরো প্রতিযোগিতায় একটাও ম্যাচ হারেনি। ওরা আমাদের গর্বিত করেছে। তাই ৭ কোটি ৫০ লাখ রুপি পুরস্কার দেওয়া হচ্ছে।’

Vaibhav Sooryavanshi poses with the trophy, England vs India, Under-19 men's World Cup final, Harare, February 6, 2026

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বচ্যাম্পিয়নদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘ভারতের ক্রিকেট প্রতিভা জ্বলজ্বল করছে। বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের জন্য আমরা গর্বিত। পুরো প্রতিযোগিতায় ওরা দারুণ খেলেছে। ব্যতিক্রমী দক্ষতা প্রদর্শন করেছে। এই জয় অনেক তরুণ খেলোয়াড়কে অনুপ্রাণিত করবে। ক্রিকেটারদের আগামী দিনের জন্য শুভেচ্ছা।’

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

বিশ্বচ্যাম্পিয়ন যুবাদের সাড়ে ৭ কোটি রুপি পুরস্কার ঘোষণা ভারতের

Update Time : ০৭:১৪:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬