Dhaka ০৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় বিএনপি প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ

Reporter Name
  • Update Time : ০৯:৪১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৯ Time View

বগুড়ার-৫ (শেরপুর-ধুনট) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী গোলাম মো. সিরাজের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। এতে ওই অফিসের ব্যানারসহ কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার গাড়িদহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালসীমাটি গ্রামের (৪ ও ৫ নম্বর ওয়ার্ড) নির্বাচনী কার্যালয়ে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার পর ওই কার্যালয়টি পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর সার্কেল সজীব শাহরীন এবং শেরপুর থানার ওসি মো. ইব্রাহিম আলী।

স্থানীয় চা দোকানদার মো. মিন্টু মিয়া বলেন, রাত ২টা পর্যন্ত আমি দোকানেই ছিলেন। বিএনপির নির্বাচনী ওই প্রচার অফিসের ভিতরে তখনও লাইট জ্বলছিল। তারপর আমি বাসায় চলে আসি। রাত ২টা থেকে ভোর ৪টার মধ্যে কোনো এক সময় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে থাকতে পারে।

উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু বলেন, গাড়ীদহ ইউনিয়নে ধানের শীষের পথসভায় বিপুল পরিমাণ জনসাধারণের উপস্থিতি দেখে একটি রাজনৈতিক দল ঈর্ষান্বিত হয়ে ভোট বানচালের অপচেষ্টা করছে। আমরা বিশ্বাস করি প্রশাসন এই অপচেষ্টা রুখে দিয়ে অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনবে।

শেরপুর থানার ওসি ইব্রাহিম আলী বলেন, ঘটনার পর ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তপূর্বক এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

বগুড়ায় বিএনপি প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ

Update Time : ০৯:৪১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬