Dhaka ০৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিকাশে পরিশোধ হওয়া বেতন তুলতে না পেরে মহাসড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : ০৩:৪৪:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৫ Time View

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিকাশের মাধ্যমে দেওয়া বেতন তুলতে না পেরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ২০ মিনিটের দিকে উপজেলার সিডস্টোর বাজার এলাকায় অবস্থিত ‘হামিদ টেক্সটাইল লিমিটেডের’ প্রায় ২০০ থেকে ২৫০ জন শ্রমিক সড়কে অবস্থান নেন। অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানার শ্রমিকদের মাসিক বেতন বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করা হয়। তবে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিকাশ থেকে একবারে এক হাজার টাকার বেশি উত্তোলনে সাময়িক সীমা নির্ধারণ করায় শ্রমিকরা বেতন জমা থাকা সত্ত্বেও পুরো অর্থ একসঙ্গে তুলতে পারছিলেন না। এতে তাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়। এই পরিস্থিতির প্রতিবাদে শ্রমিকরা মহাসড়কে নেমে অবরোধ কর্মসূচি পালন করেন।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা শুরু করেন। প্রায় ২৫ মিনিট পর শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫-এর অতিরিক্ত পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল বলেন, শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়েছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

বিকাশে পরিশোধ হওয়া বেতন তুলতে না পেরে মহাসড়ক অবরোধ

Update Time : ০৩:৪৪:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬