Dhaka ০৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনের পরের দিনের পরিস্থিতি কেমন হতে পারে, জানালেন ছাত্রশিবির সভাপতি

Reporter Name
  • Update Time : ০৭:৩০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৫ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম নির্বাচনের পরের দিনের সম্ভাব্য পরিস্থিতি নিয়ে নিজের অনুমান জানিয়েছেন। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এ বক্তব্য রাখেন।

পোস্টে সাদ্দাম বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে সারাদেশে জনগণকে নিয়ে শান্তিপূর্ণ শুকরানা নামাজ আদায় করা হবে। সরকারি অফিস-আদালতে ঘুষ ছাড়া সব কাজ সম্পন্ন হবে, সিন্ডিকেট ভেঙে যাবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে এবং মা-বোনেরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন। এছাড়া চাঁদাবাজি, সন্ত্রাস, ধর্ষণ, দখলদারি ও দুর্নীতিও বন্ধ হবে।

অন্যদিকে, তিনি বলেছেন, ক্ষমতায় অন্য কোনো দল এলে নির্বাচনের পরপরই রাস্তা বন্ধ করে বিজয় মিছিল অনুষ্ঠিত হবে। বিরোধী মতের ওপর আক্রমণ, বাড়িঘর ভাঙচুর, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি ও ঘুষের ছড়াছড়ি দেখা দেবে। মা-বোনেরা নির্যাতনের শিকার হতে পারেন এবং ক্যাম্পাসে সহিংসতা, মাদক সিন্ডিকেট ও টেন্ডার বাণিজ্য বৃদ্ধি পাবে।

সাদ্দাম পোস্টের শেষে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ‘কেমন দেশ দেখতে চান? এখন সিদ্ধান্ত আপনারই হাতে।’

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ চলবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

নির্বাচনের পরের দিনের পরিস্থিতি কেমন হতে পারে, জানালেন ছাত্রশিবির সভাপতি

Update Time : ০৭:৩০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬