Dhaka ১১:২২ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নতুন সরকারের প্রতি অগ্রিম শুভ কামনা জ্বালানি উপদেষ্টার

Reporter Name
  • Update Time : ১২:৫৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪ Time View

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ এবং নতুন সরকারের প্রতি আগাম শুভ কামনা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে এ দিন তার শেষ কার্যদিবস ছিল। তবে আইন অনুযায়ী নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্যন্ত তিনি উপদেষ্টা পদে বহাল থাকবেন বলেও উল্লেখ করেন।

পোস্টে তিনি বলেন, নির্বাচন শেষে নৈতিক বিবেচনায় তিনি আর কোনো নির্বাহী ক্ষমতা প্রয়োগ থেকে বিরত থাকবেন।

উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়াকে সৌভাগ্যের বিষয় উল্লেখ করে তিনি সর্বশক্তিমান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি দায়িত্বকালীন সময়ে সচিববৃন্দ, দপ্তর ও কোম্পানি প্রধানসহ সহকর্মীদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোট যেন অবাধ, সুষ্ঠু, সহিংসতামুক্ত ও উৎসবমুখর হয়—এটাই প্রত্যাশা। তিনি আরও বলেন, যে দল বা জোটই নির্বাচনে বিজয়ী হোক না কেন, জাতি হিসেবে সবার উচিত তাদের পাশে দাঁড়ানো। নতুন সরকারের জন্যও শুভ কামনা জানান তিনি।

Source link

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

নতুন সরকারের প্রতি অগ্রিম শুভ কামনা জ্বালানি উপদেষ্টার

Update Time : ১২:৫৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬