Dhaka ১২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

১ বছরে সাড়ে ৯ কোটি যাত্রীর পদচারণা

Reporter Name
  • Update Time : ০১:৩৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪ Time View

আন্তর্জাতিক যাত্রী বিবেচনায় বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর হলো সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। ২০২৫ সালে ৯ কোটি ৫২ লাখ যাত্রীকে আতিথেয়তা করে এক অনন্য রেকর্ড সৃষ্টি করেছে বিমানবন্দরটি। খবর এএফপি’র।

বিমানবন্দরে যাত্রীর সংখ্যা ২০২৪ সালের তুলনায় তিন দশমিক এক শতাংশ বেড়েছে। শুধু ডিসেম্বরেই ৮৭ লাখ যাত্রী দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সেবা নেন। এটিও একটি নতুন রেকর্ড।

আনুষ্ঠানিক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ‘সক্ষমতার সর্বোচ্চ সীমায় থেকেও দুবাই বিমানবন্দর ধারাবাহিকভাবে অসামান্য কর্মদক্ষতার নিদর্শন তৈরি করে যাচ্ছে।’

বিমানবন্দরটির প্রধান নির্বাহী কর্মকর্তা পল গ্রিফিথস পূর্বাভাস দিয়েছেন, ২০২৬ সালে যাত্রীর সংখ্যা বেড়ে প্রায় ১০ কোটির কাছাকাছি পৌঁছে যেতে পারে

দুবাইর শহরতলীতে ২০১৩ সালে আল মাখতৌম আন্তর্জাতিক বিমানবন্দরের বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। বর্তমানে দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল (ডিডব্লিউসি) নামে পরিচিত ওই বিমানবন্দরটি সীমিত আকারে ফ্লাইট পরিচালনা করে। 

গত অক্টোবরে পল গ্রিফিথস জানান, দুবাই আর্ন্তজাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থানান্তরের আগেই যাত্রীর সংখ্যা বেড়ে ১১ কোটি ৫০ লাখ ছুঁতে পারে। 

আল মাখতৌম বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পে খরচ হচ্ছে সাড়ে তিন হাজার কোটি ডলার। প্রকল্প শেষে ওই বিমানবন্দরটি বছরে ১৫ কোটি যাত্রী সামলাতে পারবে। আগামী ১০ বছরের মধ্যে বিমানবন্দরটি ঐ সক্ষমতায় পৌঁছাবে। পরবর্তীতে তা বেড়ে ২৬ কোটি হবে। 

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

১ বছরে সাড়ে ৯ কোটি যাত্রীর পদচারণা

Update Time : ০১:৩৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬