Dhaka ১২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঘরে বসে মোবাইলেই জানতে পারবেন ভোটের ফলাফল

Reporter Name
  • Update Time : ০১:৪৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪ Time View

দ্রুত এবং নির্ভুলভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটাররা যাতে ঘরে বসেই নিজের স্মার্টফোনের মাধ্যমে রিয়েল টাইমে ভোটের ফলাফল জানতে সেজন্য এ লক্ষ্যে ইসি চালু করেছে ‘Smart Election Management BD’ নামের একটি অত্যাধুনিক মোবাইল অ্যাপ।

ইসি জানিয়েছে, এই অ্যাপের মাধ্যমে ভোটাররা নির্বাচনের সর্বশেষ তথ্য ও ফল সহজে পর্যবেক্ষণ করতে পারবেন।

সাধারণ ফলাফল দেখার জন্য কোনো লগইনের প্রয়োজন নেই। তবে ব্যক্তিগত ভোটারের তথ্য বা নির্দিষ্ট কেন্দ্র সম্পর্কে বিস্তারিত জানতে জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর দিয়ে লগইন করলে বাড়তি সুবিধা পাওয়া যাবে।

অ্যাপ ব্যবহার করার ধাপগুলো হলো

ডাউনলোড ও ইনস্টলেশন: অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে পাওয়া যাবে। গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরে ‘Smart Election Management BD’ লিখে সার্চ করে ডাউনলোড ও ইনস্টল করা যাবে।

অ্যাপের বিশেষ ফিচারসমূহ

লাইভ আপডেট: প্রতিটি কেন্দ্রে ভোট গণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফলাফল সরাসরি অ্যাপে আপলোড করা হবে। প্রার্থী বা দল অনুযায়ী প্রাপ্ত ভোটের সংখ্যা ও শতাংশ তাৎক্ষণিকভাবে দেখা যাবে।

গ্রাফ ও চার্ট: নির্বাচনের জটিল তথ্যগুলো সহজে বোঝার জন্য অ্যাপটিতে গ্রাফ ও চার্ট ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে ভোটের ধাপে ধাপে অগ্রগতি ও তুলনামূলক চিত্র বোঝা সম্ভব হবে।

কেন্দ্রে তথ্য: লগইন করার মাধ্যমে ভোটাররা তাদের ভোটকেন্দ্রের অবস্থান এবং ইভিএম বা ব্যালট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যও জানতে পারবেন।

নির্বাচন কমিশনের এই ডিজিটাল পদক্ষেপের ফলে নির্বাচনি তথ্য প্রাপ্তিতে স্বচ্ছতা বাড়বে এবং গুজব ছড়ানোর সুযোগ কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। ইসির এই নতুন প্রযুক্তি ভোটারদের জন্য তথ্যের সহজলভ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করার এক অনন্য সুযোগ তৈরি করেছে।

Source link

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

ঘরে বসে মোবাইলেই জানতে পারবেন ভোটের ফলাফল

Update Time : ০১:৪৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬