Dhaka ০৭:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এক অদৃশ্য শক্তি আকাশেই এই গল্পের চিত্রনাট্য লিখে রেখেছিলো: উপদেষ্টা ফারুকী

Reporter Name
  • Update Time : ০৭:৫০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪ Time View

চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। নিজ ভোটকেন্দ্র বনানী বিদ্যানিকেতনে ভোট দিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। ভোট দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন তিনি।  

আবরার ফাহাদকে স্মরণ করে পোস্টে তিনি লেখেন, আজ এক বিশেষ দিনে ইতিহাস রচিত হচ্ছে, অথচ সেই তাৎপর্য আমরা অনেকেই আগে বুঝতে পারিনি। আজ আবরার ফাহাদের জন্মদিন। আর একইদিনে বাংলাদেশ প্রত্যক্ষ করছে নজিরবিহীন ভোটার উপস্থিতি, উৎসবমুখর পরিবেশ ও নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা।

পোস্টে ফারুকী উল্লেখ করেন, এই নির্বাচন শুধু একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার প্রক্রিয়া নয়; বরং এটি এমন একটি দিন হিসেবে ইতিহাসে চিহ্নিত হতে পারে, যেদিন বাংলাদেশের মানুষ আনুষ্ঠানিকভাবে নিজেদের দেশের মালিকানা নিজেরাই গ্রহণ করেছে।

তার ভাষায়, এই ঘটনাপ্রবাহের সঙ্গে আবরার ফাহাদের জন্মদিনের মিল কাকতালীয়, তবে মনে হয়, কোনো এক অদৃশ্য শক্তি আকাশেই এই গল্পের চিত্রনাট্য লিখে রেখেছিলো।

Source link

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

এক অদৃশ্য শক্তি আকাশেই এই গল্পের চিত্রনাট্য লিখে রেখেছিলো: উপদেষ্টা ফারুকী

Update Time : ০৭:৫০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬