ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম প্রয়োজনীয় ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন।
নির্বাচনী বিধান অনুযায়ী, মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ পেলে প্রার্থী জামানত ফেরত পান। এ আসনে তিনি সে পরিমাণ ভোট অর্জন করতে পারেননি।
উপজেলায় মোট ভোট পড়েছে ১ লাখ ৯২ হাজার ৬৯২টি। ধানের শীষ প্রতীকে প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৫৭৭ ভোট। ছাতা প্রতীকে ১১ দলীয় জোটের ড. আওরঙ্গজেব বেলাল পেয়েছেন ৪৫ হাজার ৭৯১ ভোট। হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও বিএনপি থেকে পদত্যাগকৃত সাবেক এমপি শাহ নূরুল কবীর শাহীন পেয়েছেন ৩২ হাজার ৭৩৪ ভোট।
লাঙ্গল প্রতীকে ফখরুল ইমাম পেয়েছেন ১ হাজার ৭১৯ ভোট, যা জামানত রক্ষার জন্য প্রয়োজনীয় সংখ্যার চেয়ে কম।
ফখরুল ইমাম এর আগে এ আসন থেকে চতুর্থ, দশম ও একাদশ জাতীয় সংসদে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

























