Dhaka ১০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আইসিসির আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না বিসিবি সভাপতি

Reporter Name
  • Update Time : ০১:৩১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২ Time View

আইসিসির আমন্ত্রণে সাড়া দিয়ে কলম্বোয় যাচ্ছেন না বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাই প্রেমাদাসায় উপস্থিত থেকে ভারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচ দেখা হচ্ছে না তার। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে না যাওয়ার কথা আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি।

ভারত-পাকিস্তান ম্যাচ শেষ পর্যন্ত মাঠে গড়ানোর পেছনে বড় একটা ভূমিকা আছে আমিনুল ইসলাম বুলবুলের। কূটনৈতিক সংযোগ কাজে লাগিয়ে পিসিবি ও আইসিসিকে নিয়ে একটা সমাধান সূত্র বের করেছেন। আইসিসি চেয়েছিল, বিসিবি সভাপতি তো বটেই, উপমহাদেশের অন্যান্য বোর্ডের প্রধানেরাও যেন মাঠে কলম্বোর প্রেমাদাসায় বসে ম্যাচটি উপভোগ করেন।

কুয়েত থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা শেষে আজ রাতেই ফ্লাইট ধরার কথা ছিল তাঁর। সে হিসেবেই শনিবার সকালে দেশে ফেরার কথা বিসিবি সভাপতির। আমন্ত্রণ থাকলেও বাংলাদেশ না থাকায় ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে যাচ্ছেন না বলেই জানিয়েছেন তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

আইসিসির আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না বিসিবি সভাপতি

Update Time : ০১:৩১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬