Dhaka ০৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী কয়েক দিনের মধ্যে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের দিক নির্দেশনা তুলে ধরবেন: সমাজকল্যাণ মন্ত্রী

Reporter Name
  • Update Time : ০৩:০০:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৬ Time View

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সব মায়েরা ফ্যামিলি কার্ড পাবেন, ফ্যামিলি কার্ডের জন্য কারো কাছে ধরনা দিতে হবে না। এটি বাস্তবায়ন বিএনপির নির্বাচনী অঙ্গীকার। আগামী কয়েক দিনের মধ্যে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বাস্তবায়নের দিক নির্দেশনা তুলে ধরবেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিরামপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, বিরামপুরের ছোট যমুনা নদীর উপর কয়েকটি ব্রিজ নির্মাণ করে দুই পাড়ের মানুষের উন্নয়ন করা হবে। এছাড়া এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের কথা তুলে ধরেন। 

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মন্ত্রীর সহধর্মিণী ডা. শরিফা করিম স্বর্ণা, জেলা বিএনপির সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মিঞা মো. শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ন কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা যুবদলের সদস্যসচিব অ্যাডভোকেট শিরণ আলম, পৌর যুবদলের সদস্যসচিব পলাশ বিন আশরাফী প্রমুখ।

Source link

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

প্রধানমন্ত্রী কয়েক দিনের মধ্যে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের দিক নির্দেশনা তুলে ধরবেন: সমাজকল্যাণ মন্ত্রী

Update Time : ০৩:০০:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬