Dhaka ০১:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ড. খলিলুর রহমানের সঙ্গে ফোনালাপ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর

Reporter Name
  • Update Time : ০৩:০৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৩ Time View

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান–এর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।

রোববার (২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ ফোনালাপে দায়িত্ব গ্রহণের জন্য ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান ইসহাক দার।

দুই পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ ব্যক্ত করেন এবং শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। তারা বহুমুখী খাতে এবং বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা সম্প্রসারণে সম্মত হন, যাতে দুই দেশের জনগণের জন্য ভবিষ্যতমুখী অংশীদারিত্ব গড়ে তোলা যায়।

এদিকে, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

অন্যদিকে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন নতুন সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। একই দিনে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সাক্ষাৎ করেন।

Source link

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

ড. খলিলুর রহমানের সঙ্গে ফোনালাপ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর

Update Time : ০৩:০৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬