Dhaka ১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করলো দক্ষিণ আফ্রিকা

Reporter Name
  • Update Time : ০২:৪৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৩ Time View

চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। আসন্ন এই সিরিজের সূচি প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ।

দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর শুরু হবে। জোহানেসবার্গে ১৫ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ২৩-২৭ নভেম্বর। এই সিরিজটি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

টেস্ট সিরিজের পর ১, ৪ ও ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ১০ থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শেষ হবে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর।

সিএসএ প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি জানিয়েছেন, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পাশাপাশি বাংলাদেশকে আতিথ্য দিতে মুখিয়ে আছে তারা। শুধু আয়োজক হিসেবে নয়, শিরোপার দাবিদার হিসেবে নিজেদের প্রস্তুত করাই তাদের মূল লক্ষ্য।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করলো দক্ষিণ আফ্রিকা

Update Time : ০২:৪৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬