Dhaka ০২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তিন শ্রেণির নাগরিক আগে পাবেন ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণমন্ত্রী

Reporter Name
  • Update Time : ০৫:১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪ Time View

ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তিন শ্রেণির নাগরিক অগ্রাধিকার ভিত্তিতে কার্ড পাবেন বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। আগামী ১০ মার্চ দেশের ১৪টি জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, “এটি একটি ইউনিভার্সাল কার্ড। কেউ বাদ যাবে না। হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত—এই তিন শ্রেণির মানুষ আগে কার্ড পাবেন।” পরে পর্যায়ক্রমে অন্যরাও কার্ড পাবেন।

চার বছরের মধ্যে সারা দেশে ফ্যামিলি কার্ড বিতরণ সম্পন্ন করা হবে বলে জানান তিনি। উপকারভোগীদের তথ্য সফটওয়্যারে সংরক্ষণ করা হবে এবং বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে সুবিধাভোগীরা যে ব্যাংক থেকে টাকা তুলতে চান, সেখান থেকেই তা তুলতে পারবেন।

মন্ত্রী আরও জানান, কড়াইল বস্তি ও ময়মনসিংহের কিছু এলাকায় ফ্যামিলি কার্ডের নামে প্রতারণার তথ্য পাওয়া গেছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ে ম্যানুয়ালি তথ্য সংগ্রহ করা হচ্ছে। ফ্যামিলি কার্ডের তথ্য অফলাইন ও অনলাইন—দুইভাবেই দেওয়া যাবে। এ জন্য তদবিরের প্রয়োজন নেই বলেও জানান তিনি।

Source link

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

তিন শ্রেণির নাগরিক আগে পাবেন ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণমন্ত্রী

Update Time : ০৫:১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬