Dhaka ০৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গণভোট নিয়ে ছিনিমিনি খেলা মানুষ কোনোভাবেই প্রশ্রয় দেবে না: আখতার হোসেন

Reporter Name
  • Update Time : ০৫:২৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২ Time View

গণভোটকে উপেক্ষা করার চেষ্টা করা হলে সাধারণ মানুষ বর্তমান সরকারের পাশে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরের কাউনিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক গণসংবর্ধনা ও গণ-ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, ‘দেশের মানুষের সম্মিলিত অভিপ্রায়ে গণভোট পাস হয়েছে। এই গণভোট নিয়ে কোনো ধরনের ছিনিমিনি খেলা এ দেশের মানুষ বরদাশত করবে না।’ তিনি অভিযোগ করেন, বিএনপি বর্তমান পরিস্থিতিতে জল ঘোলা করতে চাইছে এবং জুলাই গণহত্যার বিচারের বিষয়ে এখনো তাদের অবস্থান স্পষ্ট করতে পারেনি।

বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, গত ২৪ জুলাইয়ের আগে পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ থাকলেও গত ১২ ফেব্রুয়ারি থেকে দলটি জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা শুরু করেছে।

বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের পক্ষে যত মানুষ দাঁড়িয়েছে, তা বর্তমান সরকারের পাওয়া ভোটের চেয়েও বেশি। ফলে জনসমর্থিত এই গণভোটকে অবজ্ঞা করলে জনগণ সরকারকে ছাড় দেবে না।’

কাউনিয়া উপজেলা জামায়াতের আমির আব্দুস সালাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও এনসিপির স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন জামায়াত নেতা মো. আব্দুর রহিম, শেখ নজরুল ইসলাম এবং এনসিপির মো. মোস্তাইন বিল্লাহ ও মো. সাইদুল ইসলামসহ আরও অনেকে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

গণভোট নিয়ে ছিনিমিনি খেলা মানুষ কোনোভাবেই প্রশ্রয় দেবে না: আখতার হোসেন

Update Time : ০৫:২৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬