Dhaka ০৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সেমিফাইনালের ভেন্যুই চূড়ান্ত হয়নি, অথচ টিকিট বিক্রি করছে আইসিসি

Reporter Name
  • Update Time : ০৫:৪৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪ Time View

টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট পর্বের ভেন্যু নিয়ে চরম অনিশ্চয়তার মাঝেই সেমিফাইনাল ও ফাইনালের টিকিট বিক্রি শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাকিস্তান বা শ্রীলঙ্কা সেমিফাইনালে উঠলে পূর্বনির্ধারিত ভেন্যু কলকাতা থেকে ম্যাচ সরে যেতে পারে কলম্বোয়। এমনকি পাকিস্তান ফাইনালে উঠলে আহমেদাবাদ থেকেও ম্যাচ সরিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে আইসিসি অনলাইনে দুই সেমিফাইনাল ও ফাইনালের টিকিট বিক্রি শুরু করে। ক্রিকেটপ্রেমীদের মধ্যে বিভ্রান্তি বাড়িয়ে কলকাতা, মুম্বাই, আহমেদাবাদ ও কলম্বো—এই চার শহরের জন্যই টিকিট ছাড়া হয়েছে। অথচ সূচি অনুযায়ী কেবল মুম্বাইয়ে দ্বিতীয় সেমিফাইনাল হওয়া নিয়ে কোনো সংশয় নেই।

প্রাথমিক সূচিতে কলকাতা ও মুম্বাইয়ে দুটি সেমিফাইনাল এবং আহমেদাবাদে ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পাকিস্তান সেমিফাইনাল বা ফাইনালে উঠলে তাদের ম্যাচগুলো কলম্বোয় সরিয়ে নেওয়া হবে। নিরাপত্তা বা রাজনৈতিক কারণে ভারতের মাটিতে সলমন আলি আগাদের দল কোনো ম্যাচ খেলবে না বলে এই পরিবর্তন আসতে পারে।

এছাড়া টুর্নামেন্টের অন্যতম আয়োজক শ্রীলঙ্কা যদি সেমিফাইনালে ওঠে, তবে দাসুন শানাকার দলকেও ঘরের মাঠে খেলার সুযোগ দেওয়া হবে। সেক্ষেত্রে কলকাতার নির্ধারিত সেমিফাইনালটি কলম্বোয় আয়োজন করা হবে। ফলে কলকাতার ভেন্যু নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

টুর্নামেন্টের শেষ তিন ম্যাচের চূড়ান্ত ভেন্যু নির্ভর করছে সেমিফাইনালিস্টদের তালিকার ওপর। কোন দল শেষ চারে জায়গা করে নেয়, তা নিশ্চিত হওয়ার পরেই ভেন্যু চূড়ান্ত হবে। এমন অস্পষ্ট পরিস্থিতির মধ্যেই টিকিট বিক্রি শুরু হওয়ায় সাধারণ দর্শকদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

সেমিফাইনালের ভেন্যুই চূড়ান্ত হয়নি, অথচ টিকিট বিক্রি করছে আইসিসি

Update Time : ০৫:৪৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬