Dhaka ১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে ক্ষেতে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে শিশুর হাত ছিন্নবিচ্ছিন্ন

Reporter Name
  • Update Time : ০২:৩১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১ Time View

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ক্ষেত থেকে একটি কুড়িয়ে পাওয়া একটি ককটেল বিস্ফোরণে মোস্তাকিম (৮) নামে এক শিশুর আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। তাছাড়া ডান পায়ে প্রচণ্ড আঘাত পেয়েছে শিশুটি।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। আহত মোস্তাকিম ওই গ্রামের আল আমিনের ছেলে। এই ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন বলে জানিয়েছে শিশুটির পরিবার।

মোস্তাকিমের বাবা আল আমিন বলেন, দুপুর ২টার দিকে মোস্তাকিম খেলতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। বাড়ির পাশেই আলু ক্ষেতে গেলে সেখানে লাল টেপ প্যাঁচানো একটি বস্তু পরে থাকতে দেখে কুড়িয়ে হাতে নিতে নেয় মোস্তাকিম। এ সময় বিকট শব্দে  বিস্ফোরিত হলে তার ডান হাতের কয়েকটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। ডান পা মারাত্মকভাবে ক্ষত বিক্ষত হয়। বিস্ফোরণের শব্দ পেয়ে আমরা গিয়ে দেখি মোস্তাকিমের হাত ও পায়ে দিয়ে রক্ত ঝরছে, সে মাটিতে পড়ে আছে। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পরে আছে বিস্ফোরিত ককটেলের অংশগুলো। তাকে আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যায়। 

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস হাসান জানান, বিস্ফোরণে শিশুটির ডান হাতের আঙুল ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে, ডান পায়েরও আঘাত লেগেছে। তাই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিতে হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. মমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

মুন্সীগঞ্জে ক্ষেতে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে শিশুর হাত ছিন্নবিচ্ছিন্ন

Update Time : ০২:৩১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬