Dhaka ০৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাতিসংঘ সাধারণ পরিষদের নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতায় ওআইসির পূর্ণ সমর্থনের আশ্বাস

Reporter Name
  • Update Time : ০৮:৪৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২ Time View

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে ওআইসিভুক্ত দেশগুলোর পূর্ণ সমর্থনের আশ্বাস পাওয়া গেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, ওআইসির প্রতিনিধিরা শুধু বাংলাদেশকে সমর্থনই দেবে না, বরং বাংলাদেশের পক্ষে সক্রিয়ভাবে প্রচারণাও চালাবে।

সৌদি আরব সফর শেষে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধ কখনও কারও জন্য কল্যাণ বয়ে আনে না। তিনি চলমান পরিস্থিতিকে ‘খুবই দুঃখজনক’ আখ্যা দিয়ে জানান, বাংলাদেশ বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে।

ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে ড. খলিলুর রহমান বলেন, বাংলাদেশ সম্পূর্ণভাবে ফিলিস্তিনের পক্ষে। জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ অটল। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-ও এই দাবির পক্ষে ছিলেন।

ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) বৈঠকে বাংলাদেশ দ্ব্যর্থহীনভাবে ভূমি ক্রয়সংক্রান্ত সাম্প্রতিক ইসরায়েলি আইনের নিন্দা জানিয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ভূমি নিয়ে ইসরায়েলের পদক্ষেপ স্পষ্টতই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

Source link

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

জাতিসংঘ সাধারণ পরিষদের নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতায় ওআইসির পূর্ণ সমর্থনের আশ্বাস

Update Time : ০৮:৪৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬