Dhaka ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি— বাটলারের রসিকতা 

Reporter Name
  • Update Time : ০৯:৪৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • / ২ Time View

পর্দা উঠেছে এশিয়ান কাপ নারী ফুটবলের। ইতিহাসে প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ। মঙ্গলবার (৩ মার্চ) নিজেদের প্রথম ম্যাচে  সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে শক্তিশালী চীনের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচের আগে বেশ ফুরফুরে মেজাজে ঋতুপর্ণাদের কোচ পিটার বাটলার। 

এশিয়ান কাপের খেলার লক্ষ্যে দেশ ছাড়ার আগে প্রস্তুতির ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন বাংলাদেশ দলের কোচ। তবে এখন তা মনে রাখতে চান বাটলার। সামনের দিকে এগিয়ে যেতে যান এই ইংলিশ কোচ। 

বাংলাদেশ দলের অধিনায়ক আফঈদা খন্দকারকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন কোচ পিটার বাটলার

সোমবার (২ মার্চ) বাংলাদেশ দলের অধিনায়ক আফঈদা খন্দকারকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন বাটলার। এশিয়ান কাপের মিশন শুরুর  আগেও প্রস্তুতি নিয়ে কি না জানতে চাইলে বাংলাদেশ কোচ বলেন, ‘গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি আমরা। আমি রাগান্বিত নই। আমি আসলে, আমি সচরাচর রাগ করি না। মাঝে মাঝে করি, তবে এখন নই।’   

তিনি আরও বলেন, ‘আমি একজন বাস্তববাদী মানুষ। প্রস্তুতিই সব; আপনি যদি ঠিকঠাক প্রস্তুতি না নেন, তবে ভালো ফলাফল আশা করতে পারেন না। বিষয়টি খুবই সাধারণ। আমার মনে হয় এই বিষয়ে যথেষ্ট বলা হয়েছে, এখন আমাদের এসব পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে।’

এশিয়ান কাপের কাপে বর্তমান চ্যাম্পিয়ন চীন। এছাড়া তাদের নামের পাশে রয়েছে ৯টি শিরোপা। শক্তির বিচারে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে চীন। এ প্রসঙ্গে বাটলার বলেন, ‘হ্যাঁ, তারা (চীন) সত্যিই অনেক ভালো দল। তারা কেবল ফুটবল পরাশক্তিই নয়, তাদের বিনিয়োগও অনেক বেশি এবং তাদের খেলোয়াড়রাও বেশ দক্ষ। এটি আসলে ডেভিড বনাম গোলিয়াথ কিংবা বিউটি অ্যান্ড দ্য বিস্ট এর মতো একটি লড়াই। আমাদের বাস্তববাদী হতে হবে, আমরা আসলে তাদের পর্যায়ের বা সেই মানের দল নই।’

বড় কোনো স্বপ্ন না দেখলেও অলৌকিক কিছু ঘটতে পারে বলেও মনে করেন বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা সততা, নিষ্ঠা এবং বিনয়ের সঙ্গে খেলব।’

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি— বাটলারের রসিকতা 

Update Time : ০৯:৪৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬