Dhaka ০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কূটনৈতিক তৎপরতার মধ্যেও উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলা

Reporter Name
  • Update Time : ১০:০০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / ০ Time View

যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চলার মধ্যেই উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও মিত্র দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান।

বুধবার রয়টার্সের খবরে বলা হয়, উপসাগরীয় দেশগুলো জানিয়েছে, তারা ইরান ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। এর আগে মঙ্গলবার হরমুজ প্রণালির কেশম দ্বীপে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলা চালায় যুক্তরাষ্ট্র।

পাল্টাপাল্টি হামলার এই ঘটনা নয় মাস ধরে চলা যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টার সামনে থাকা বাধাগুলো আবারও স্পষ্ট করেছে। যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বেড়েছে, বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে এবং নভেম্বরে নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির বিরুদ্ধে ভোটারদের অসন্তোষও বেড়েছে।

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা কুয়েতের আলী আল সালেম ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর আগে কুয়েত জানায়, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শত্রুপক্ষের ড্রোন হামলা প্রতিহত করছে। গত সেপ্টেম্বরের পর তেলসমৃদ্ধ দেশটিতে এটিই ইরানের প্রথম হামলা।

প্রতিবেশী বাহরাইন জানিয়েছে, চলতি সপ্তাহে তৃতীয়বারের মতো ইরানের আকাশপথে চালানো হামলা প্রতিহত করেছে তারা। দেশটির অভিযোগ, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর থাকায় বাহরাইনকে লক্ষ্য করে তেহরান ধারাবাহিকভাবে তৎপরতা চালাচ্ছে।

এদিকে ইয়েমেনের ইরানপন্থী হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রাজধানী রিয়াদের দিকে ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার হরমুজ প্রণালির অপর পাশে ইরানের কেশম দ্বীপে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলা চালায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন সামরিক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের সেনা সদস্য ও সামরিক স্থাপনায় ইরানের হামলার জবাবে এ অভিযান চালানো হয়। তবে ইরানের এক কর্মকর্তার বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে, মার্কিন হামলায় কোনো অবকাঠামোর ক্ষতি হয়নি।

অন্যদিকে মঙ্গলবার ইরান ওয়াশিংটনে হামলার পরিকল্পনা করছে কি না, সে সম্ভাবনাকে যুক্তরাষ্ট্র গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএনের এক প্রতিবেদনে মার্কিন গোয়েন্দার বরাত দিয়ে ইরানের তথাকথিত ‘ডার্টি বোমা’ ব্যবহারের সম্ভাব্য পরিকল্পনার কথা বলা হয়েছিল।

তবে বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ওয়াশিংটনের ওপর আসন্ন কোনো হামলার হুমকি রয়েছে বলে তিনি মনে করেন না। মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করে।

ডার্টি বোমা হলো এমন এক ধরনের বিস্ফোরক, যার মাধ্যমে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দেওয়া হয়। এটি পারমাণবিক অস্ত্রের মতো পারমাণবিক বিস্ফোরণ ঘটায় না। তবে তেজস্ক্রিয় দূষণ ছড়িয়ে ব্যাপক বিশৃঙ্খলা ও জনমনে আতঙ্ক তৈরি করতে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। পরে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালালে সংঘাতের বিস্তার ঘটে।

যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে মঙ্গলবার কাতার ও ইরানের কর্মকর্তারা বৈঠক করেন। কাতারের মুখপাত্র মাজেদ আল আনসারি জানান, মাঠপর্যায়ে উপস্থাপিত প্রস্তাবগুলোর মধ্যে দূরত্ব কমানো এবং দুই পক্ষের অবস্থানের মধ্যে সমন্বয়ের লক্ষ্যেই বৈঠকটি হয়েছে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ওমানে সফর করেন। সেখানে সমুদ্রপথের নিরাপত্তা এবং বৈশ্বিক নৌপরিবহন ও বাণিজ্যের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয় বলে জানায় ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

কূটনৈতিক তৎপরতার মধ্যেও উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলা

Update Time : ১০:০০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬