বন্দর থানা প্রেসক্লাবের নয়া কমিটি : মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সাধারণ সম্পাদক
- Update Time : ০৩:১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / ২০ Time View
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে বন্দর থানা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের ১৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। ২৩ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে বন্দরের মদনপুরস্থ ড্রীমল্যান্ড চাইনীজ রেষ্টুরেন্টে আয়োজিত এক বিশেষ সাধারণ সভায় কণ্ঠভোটের মাধ্যমে এই কমিটি নির্বাচন সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের আহ্বায়ক সাব্বির আহমেদ সেন্টু।
নবগঠিত কমিটিতে দৈনিক রুদ্রবার্তা-র সহকারী সম্পাদক হাজী মুহাম্মদ মুহসীন দেওয়ান সভাপতি, প্রেস বিডি ডটকম-এর সম্পাদক ডিএম মাইনুদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক এবং বর্তমান দেশবাংলা টুয়েন্টিফোর ডটকম-এর বার্তা সম্পাদক মঞ্জুর আহমেদ মুন্না সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য পদে সিনিয়র সহ-সভাপতি: মোঃ আবু সাঈদ মিয়া (সম্পাদক ও প্রকাশক, আজকের বিপ্লবী বাংলাদেশ), সহ-সভাপতি: মোঃ মনির হোসেন (নারায়ণগঞ্জ প্রতিনিধি, নিউজ টুয়েন্টি ওয়ান ও বাংলাদেশের আলো), যুগ্ম সাধারণ সম্পাদক: সুমন হাসান (বন্দর প্রতিনিধি, চ্যানেল এস), সহ-সাধারণ সম্পাদক: মোহাম্মদ শামীম (বন্দর প্রতিনিধি, জে এ টিভি), অর্থ সম্পাদক: সজিব খান (সিনিয়র এডিটর, যমুনা টেলিভিশন), প্রচার সম্পাদক: সাজিদ হোসেন কিবরিয়া (মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, নন্দিত টেলিভিশন ও দৈনিক যুগের চিন্তা), মহিলা বিষয়ক সম্পাদক: শান্তা আক্তার (স্টাফ রিপোর্টার, দৈনিক আজকের জন্মভূমি), সমাজ কল্যাণ সম্পাদক: মাহমুদুল হাসান (সম্পাদক ও প্রকাশক, রিসেন্ট নিউজ বিডি ডটকম), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: বিমল চন্দ্র ঘোষ (নিজস্ব প্রতিনিধি, দৈনিক বিজয়)
কার্যকরী সদস্যরা হলেন ক্লাবের সাবেক সভাপতি সাব্বির আহমেদ সেন্টু (সম্পাদক, দৈনিক বিজয়), মোঃ ফিরোজ খান (সিনিয়র রিপোর্টার, দৈনিক জন্মভূমি), অ্যাডভোকেট শাহানাজ জামান (সম্পাদক ও প্রকাশক, বর্তমান দেশবাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকম), নজরুল ইসলাম নয়ন (সহকারী সম্পাদক, বিজনেস ফাইল), শ্যামল কুমার দাস এবং ইমরান হোসাইন আকাশ।
সাধারণ সভায় বক্তারা বলেন, বন্দর থানা প্রেসক্লাব সর্বদা সমালোচনার ঊর্ধ্বে থেকে নিরপেক্ষ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। ক্লাবের অধিকাংশ সদস্য উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ, যার মধ্যে ৮ জন স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রিধারী এবং বেশ কয়েকজন দক্ষ সম্পাদক রয়েছেন। সাংবাদিকতার পেশাগত মান রক্ষায় প্রতি তিন মাস পর পর প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে কোনো সদস্য বস্তুনিষ্ঠ সাংবাদিকতা থেকে বিচ্যুত না হন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বিজনেস ফাইল-এর ডেপুটি এডিটর শোভন কমল, নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক জিহাদ হোসেন, দৈনিক পূর্ণজাগরণ-এর সম্পাদক হুমায়ূন কবির মৃধা এবং মোঃ ফখরুদ্দিনসহ স্থানীয় সুধীবৃন্দ।
সভা শেষে বন্দর, নারায়ণগঞ্জসহ সারাদেশের প্রয়াত সকল গণমাধ্যমকর্মীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আবু সাঈদ মিয়া।
























