Dhaka ০১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সঞ্জীব সন্ধ্যা ২০২৬

বিপুল দর্শকসমাগম ও প্রাণবন্ত পরিবেশনায় অনুষ্ঠিত হলো ‘সঞ্জীব সন্ধ্যা ২০২৬’

ঢাবি সংবাদদাতা
  • Update Time : ০৪:১৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / ১৪ Time View

বাংলা সংগীত ও সাংস্কৃতিক অঙ্গনের স্বতন্ত্র ব্যক্তিত্ব সঞ্জীব চৌধুরীর প্রয়াণের ১৯ বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ইউনিয়নের আয়োজনে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ‘সঞ্জীব সন্ধ্যা ২০২৬’। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ক্যাফেটেরিয়ার সামনের চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক দর্শক-শ্রোতার উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

বৃষ্টির কারণে পূর্বনির্ধারিত সময়সূচিতে পরিবর্তন এনে অনুষ্ঠানটি বিকেল ৫টায় শুরু হয়। আবহাওয়াজনিত এই পরিবর্তন সত্ত্বেও দর্শক-শ্রোতাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে উৎসবমুখর।

সঞ্জীব চৌধুরী ছিলেন একাধারে সংগীতশিল্পী, গীতিকার, সুরকার, কবি, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা শেষ করে তিনি সাংবাদিকতা ও সংগীত দুই ক্ষেত্রেই রেখেছেন স্বতন্ত্র অবদান। ১৯৯৬ সালে বাপ্পা মজুমদারের সঙ্গে গড়ে তোলেন ব্যান্ড দলছুট। তাঁর গান ও লেখায় প্রেম, বিরহ, জীবনবোধ, মানবিকতা এবং প্রতিবাদী চেতনার যে প্রকাশ ঘটেছে, তা তাঁকে বাংলা সাংস্কৃতিক অঙ্গনে অনন্য পরিচিতি দিয়েছে। তাঁর প্রয়াণের ১৯ বছর পরও নতুন প্রজন্মের কাছে তাঁর গান ও সৃষ্টির আবেদন অমলিন।

এবারের আয়োজনে সঞ্জীব চৌধুরীর জীবন, কর্ম, শিল্পচর্চা ও প্রতিবাদী চেতনা নিয়ে আলোচনা করেন তাঁর সহযোদ্ধা ও বঙ্গবন্ধু হল ছাত্র সংসদের সাবেক জিএস আবদুল্লাহ ক্বাফী রতন;ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ইউনিয়নের সাবেক সভাপতি মাহাবুব খালাসী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ইউনিয়নের সভাপতি শেখ শাবাব ত্বকী রূপক।

আলোচনা পর্বের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় বিভিন্ন ব্যান্ড ও সংগীতশিল্পী। গানপোকা, সায়েম জয়, অর্ঘ্য দেব, স্বরব্যাঞ্জো, অং অং, তুহিন কান্তি দাস, অনিন্দ্য বিশ্বাস, দ্য পোস্ট অফিস সোসাইটি, ইলা লালালালা, অনিক দাস, মুবাশ্বির মাহমুদ নিবিড়, প্রিয়ন্তী আমিন, আনিয়া খান, ক্যাও থিন, রেজওয়ান ও অমি, রিমঝিম, রূপক-রাইয়ান-ওজি, মাহমুদুল হাসান, নবীন কিশোর গোস্বামী, মাহাবুব খালাসী, শিমুল কুম্ভকার, ইয়াসির আরাফাত রুবেল ও দুর্জয় রায় সংগীত পরিবেশন করেন।

শিল্পীদের একের পর এক পরিবেশনায় দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। পুরো সময়জুড়ে দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, উচ্ছ্বাস ও গানের সঙ্গে কণ্ঠ মেলানোয় অনুষ্ঠানস্থল হয়ে ওঠে প্রাণবন্ত। প্রতিটি পরিবেশনায় দর্শকদের উচ্ছ্বসিত সাড়া আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

সঞ্জীব চৌধুরীর গান, কথা ও প্রতিবাদী চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং তাঁর সৃষ্টির মধ্য দিয়ে মানবিকতা ও প্রতিবাদের চর্চাকে এগিয়ে নেওয়াই ছিল এবারের আয়োজনের মূল লক্ষ্য। সময়ের ব্যবধানে সঞ্জীব চৌধুরী আমাদের মাঝে অনুপস্থিত হলেও তাঁর গান, চিন্তা ও সৃষ্টিশীলতা এখনো মানুষের মধ্যে বেঁচে আছে। সেই উত্তরাধিকারকে ধারণ করেই ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ইউনিয়নের এই আয়োজন।

সঞ্জীবদার গান, কথা ও প্রতিবাদী চেতনাকে সঙ্গে নিয়ে অরাজকতার বিপরীতে স্বপ্নের কথা বলার প্রত্যয়েই সফলভাবে সম্পন্ন হয় ‘সঞ্জীব সন্ধ্যা ২০২৬’।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

সঞ্জীব সন্ধ্যা ২০২৬

বিপুল দর্শকসমাগম ও প্রাণবন্ত পরিবেশনায় অনুষ্ঠিত হলো ‘সঞ্জীব সন্ধ্যা ২০২৬’

Update Time : ০৪:১৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬